Dilip Ghosh: মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে, অভিষেকের পোস্টার নিয়ে কটাক্ষ দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল এখন নতুন তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ‘নতুন তৃণমূল গঠনের’ একাধিক পোস্টার দেখে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। এই নতুন তৃণমূল নিয়ে আক্রমণের ঝড় বইতে শুরু করেছে শাসক শিবিরের বিরুদ্ধে। সরাসরি সুর চড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ TET: অপসারিত সভাপতিকে টাকা না দেওয়ায় চাকরি বাতিল! বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, সিপিআইএমের আমলেও নতুন সিপিএমএর স্লোগান দিয়ে বুদ্ধবাবুও ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তারপর কী হল? দিলীপ ঘোষের কথায়, দুর্নীতির হাত মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজ তৃণমূল কংগ্রেসের সব নেতারাই দুর্নীতিগ্রস্ত। তাই মানুষকে বোকা বানানোর একটি নতুন ফান্ডা তৈরি করা হয়েছে।

মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে, কটাক্ষ দিলীপ ঘোষের 
মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে, কটাক্ষ দিলীপ ঘোষের

একইসঙ্গে দিলীপ ঘোষ বলেন, টিএমসি, আমরা এতদিন যে তৃণমূল দেখে এসেছি তা সম্পূর্ণ দুর্নীতিতে ডুবে গিয়েছে।সেই দুর্নীতির হাত মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন পোস্টার দিয়ে, নতুন স্লোগান দিয়ে আবার টিএমসিকে বাঁচানোর চেষ্টা চলছে। কিন্তু মানুষ বুঝে গিয়েছে টিএমসির আসল চেহারাটা কী। মানুষকে বোকা বানানোর আবার নতুন ফান্ডা তৈরি করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না, বাংলার মানুষ এই টিএমসির দিকে ঘুরে তাকাবে।দুর্নীতি ছাড়া তৃণমূল চলতেও পারবে না, আর দুর্নীতি ছাড়া তৃণমূল ভাবাও যায় না।

উল্লেখ্য, মঙ্গলবার দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তৃণমূলের পোস্টার পড়তে দেখা গেছে। ব্যানার পড়েছে হাজরা মোড়ে, কালীঘাট রোডে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার মুখে। ব্যানারে লেখা, আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারণ মানুষ চায়। আবার কোথাও লেখ, মানুষ যেভাবে চায় সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল।

মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে, কটাক্ষ দিলীপ ঘোষের 

মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে, কটাক্ষ দিলীপ ঘোষের 
মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে, কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূলের তরফে এই পোস্টার? এই পোস্টারের কারণ কী? কারণ গতানুগতিক নিয়ম অনুযায়ী, তৃণমূলের পোস্টার ও ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থাকাটাই স্বাভাবিক। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পোস্টার ঘিরে তৃণমূলের অন্দরেই বিতর্ক শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন