নজরবন্দি ব্যুরোঃ জানুয়ারি ২০২১ থেকে কার্যকর; মহার্ঘ্যভাতার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামি বছর অর্থাৎ ২০২১ সালের ১ লা জানুয়ারি থেকেই নয়া মহার্ঘ্য ভাতা কার্যকর হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের। নতুন বছরে অতিরিক্ত ৩ শতাংশ মহার্ঘ্যভাতা পাবেন রাজ্যের কর্মীরা।
আরও পড়ুনঃ “দেশ বেচ কে খা গায়া মোদি মর যা তু”, প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ বামনেত্রীর
ডিএ ইস্যুতে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের টানাপড়েন চলছে কয়েক বছর ধরে। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট থেকে হাইকোর্ট, বারবার মামলা গড়িয়েছে বিভিন্ন এজলাসে। কিন্তু টানাপড়েন থামেনি। যদিও পরে রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ঘোষণা করে।যদিও তা ছিল ডিএ-হীন। পরবর্তী সময় স্যাট জানায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ হল অধিকার।
স্যাট রাজ্য সরকার কে নির্দেশ দেয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্যে। কিন্তু সেই বকেয়া আজও বকেয়া হয়েই পড়ে রয়েছে। এই অবস্থায় কয়েকদিন আগে কর্মচারী ফেডারেশনের সভায় মুখ্যমন্ত্রী ডিএ-র ঘোষণা করেন। করোনা আবহে রাজ্যের কোষাগার শূন্য হওয়া সত্বেও ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, যে ৩ শতাংশ ডিএ আগামী ১লা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে তা বহন করতে রাজ্য সরকারের বাড়তি খরচ হবে ২২০০ কোটি টাকা।



