Berhampore: থানার ভিতরেই বিস্ফোরণ, আহত তিন পুলিশ কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুর্শিদাবাদের বহরমপুর থানার ভিতরে মালখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে জখম হয়েছেন তিনি পুলিশ কর্মী। থানার ভিতরেই বিস্ফোরণ। আহত পুলিশ অফিসারদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ব্যাটারি ফেটে বিস্ফোরণ হয়েছে।

আরও পড়ুনঃ Partha-Arpita: অর্পিতার মামার বাড়িতে ঘন ঘন যেত পার্থ, প্রভাব খাটিয়ে চাকরী পেয়েছিল মামাতো ভাই

সূত্রে খবর, মালখানায় অনেক পুরাতন ব্যাটারি মজুত ছিল। সেই ব্যাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে। এছাড়াও আরও কিছু এধরনের জিনিস থাকার কথা জানা যাচ্ছে।

থানার ভিতরেই বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি তিন 
থানার ভিতরেই বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি তিন 

ঘটনায় একজন আধিকারিক সহ আরও দুই জন আহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার ভিতরেই বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি তিন 

থানার ভিতরেই বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি তিন 

কিন্তু ওই বিস্ফোরণ ঘটল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধুমাত্র ব্যাটারি থেকে বিস্ফোরণ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? থানার অন্দরেই কেন বিস্ফোরণ? সবটা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন