নজরবন্দি ব্যুরোঃ বিকেলে ‘ব্ল্যাক-টি’র পর রাতে গরম স্যুপ খেলেন ৭৬ বছরের বুদ্ধবাবু। একটু সুস্থ হয়েই চিকিৎসকদের প্রশ্ন করলেন, ভেন্টিলেশনে কত ঘণ্টা আছি? কবে বাড়ি যাব? মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা বুদ্ধদেব ভট্টাচার্যের কেবিং-এ গিয়ে তাঁকে পরীক্ষা করার সময় সটান উঠে বসেন বুদ্ধ বাবু। জানান অনেকতাই ভাল আছেন তিনি। এরপরেই সরাসরি চিকিৎসকদের তাঁর প্রশ্ন, কতক্ষন ভেন্টিলেশনে আছি?
আরও পড়ুনঃ বিকেলে ‘ব্ল্যাক-টি’র পর রাতে গরম স্যুপ খেলেন ৭৬ বছরের বুদ্ধবাবু।
বুদ্ধবাবুর প্রশ্নের উত্তরে চিকিৎসকরা জানান, টানা ৪৮ ঘণ্টা তিনি ভেন্টিলেশনে ছিলেন। এরপরে নিজের শারীরিক অবস্থা সম্বন্ধে খোঁজ নেন বুদ্ধদেব। চিকিৎসকরা ধিরে ধিরে তাঁর সব প্রশ্নের উত্তর দেন। সূত্রের খবর বুদ্ধবাবুর কথা বলার মধ্যে জড়তা কেটে গিয়েছে অনেকটাই। চিকিৎসকের দলকে বুদ্ধবাবু বলেন… কবে ছুটি হবে? কবে বাড়ি যাব! যদিও সে প্রশ্নের উত্তর চিকিৎসকরা দিতে পারেন নি বুদ্ধবাবুকে। শুধু জানিয়েছেন আর একটু সুস্থ হলেই ছুটি!
হাসপাতাল সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্য অনেকতাই সুস্থ এখন। তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ প্রায় ঠিকঠাক কাজ করছে। ২-৩ দিনের মধ্যেই বাড়ি যেতে পারবেন বুদ্ধবাবু। শনিবার বিকেলে বুদ্ধবাবু ‘ব্ল্যাক-টি’ পান করেন, পাশাপাশি রাতে খেয়েছেন গরম স্যুপ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অক্সিজেন স্যাচুরেশন এখন ৯৫ পাশাপাশি হিমোগ্লোবিন বেড়ে দাঁড়িয়েছে ৯.৬। সোডিয়াম, পটাশিয়াম স্বাভাবিক। ইউরিয়া সামান্য বেড়ে থাকলেও ক্রিয়েটিনিন লেভেল একদম সঠিক সূচকে রয়েছে। আজ রাতেই তাঁর ক্যাথিটার খুলে দেওয়া হতে পারে।
বিকেলে ‘ব্ল্যাক-টি’র পর রাতে গরম স্যুপ খেলেন ৭৬ বছরের বুদ্ধবাবু। উল্লেখ্য, গত বুধবার দুপুরে ব্যাপক শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার উডল্যাণ্ড হাসপাতালে ভর্তি করা। ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে তাঁর জন্যে গঠন করা হয় ১১ সদস্যের মেডিক্যাল টিম।



