Nupur Sharma: সময় চাইলেও আর্জি খারিজের সম্ভাবনা, নূপুরের বিষয়ে কড়া হচ্ছে কলকাতা পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পয়গম্বর মহম্মদকে উদ্দেশ্য করে বিজেপি থেকে সাস্পেণ্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে এখনও জারি চাপানুতোর। কলকাতা পুলিশের তরফে তাকে একাধিকবার তলব করা হয়েছে। বুধবার ফের নারকেলডাঙা থানাকে চিঠি লিখে সময় চাইলেন তিনি। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রাণ সংশয়ের আশঙ্কা জানিয়ে সময় চেয়েছেন সাস্পেনণ্ডেড বিজেপি নেত্রী। কিন্তু কলকাতা পুলিশ কী নুপুর শর্মাকে সময় দেবে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ Pasmanda: লক্ষ্য সংখ্যালঘু ভোট, তাঁদের কাছে টানতে BJP-র নয়া কর্মসূচি ‘পাসমান্দা’

কলকাতা পুলিশ সূত্রে খবর, নূপুর শর্মাকে সময় দিতে নারাজ কলকাতা পুলিশ। নূপুর শর্মার রুত আর্জি খারিজ করা হতে পারে। এমনটাও শোনা যাচ্ছে। শুধুমাত্র নারকেল ডাঙা থানা নয়, নুপুর শর্মার বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। যযার প্রেক্ষিতেই তলব করা হয়েছে। এমনকি কলকাতা পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়।

সময় চাইলেও আর্জি খারিজের সম্ভাবনা, নূপুরের বিষয়ে কড়া হচ্ছে কলকাতা পুলিশ
সময় চাইলেও আর্জি খারিজের সম্ভাবনা, নূপুরের বিষয়ে কড়া হচ্ছে কলকাতা পুলিশ

উল্লেখ্য, পয়গম্বর মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে সারা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। এশের একাধিক থানায় নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বিভিন্ন রাজ্যে রুজু হওয়া মামলা দিল্লিতে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে হাজির হন নূপুর শর্মা। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বরং আদালতের কড়া সমালোচনার মুখে পড়তে হয় নূপুর শর্মাকে।

সময় চাইলেও আর্জি খারিজের সম্ভাবনা, নূপুরের বিষয়ে কড়া হচ্ছে কলকাতা পুলিশ

সময় চাইলেও আর্জি খারিজের সম্ভাবনা, নূপুরের বিষয়ে কড়া হচ্ছে কলকাতা পুলিশ

6 3

বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি পর্দিওয়ালা বেঞ্চের তরফে জানানো হয়, নূপুর শর্মার আগ্রাসী চরিত্র আমরা দেখেছি। তাকে ক্ষমা চাইতেই হবে। এই মহিলা দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছেন। দেশে যে ঘটনা ঘটেছে তার জন্য একা তিনি দায়ী। আদালতের বক্তব্য, অবিবেচকের মতো মন্তব্যের জেরেই দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। উদয়পুরে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাও আপনার মন্তব্যেরই পরিণাম!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন