নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির হাজিরায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। গতকালই ইডির তরফে তলব করা হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সকালেই ইডির তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা। সূত্রের খবর, এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে ইডির প্রতিনিধি দল উপস্থিত হয়েছে। এদিন কোলের সন্তানকে নিয়েই হাজিরা দিলেন তিনি।
আরও পড়ুনঃ Maharashtra Political Crisis: গুয়াহাটির হোটেলে শিবসেনার বিক্ষুব্ধরা, বাইরে বিক্ষোভে তৃণমূল
উল্লেখ্য, এর আগে একাধিকবার কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। কিন্তু বারবার ইডির তলব এড়িয়ে গেছেন তিনি। গতকাল ইডির তরফে রুজিরাকে নোটিশ পাঠানোর পরেই তলব করা হয়েছে। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় তদন্তে নেমে একাধিক বিদেশী অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। সেই অ্যাকাউন্ট রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কি না সেটা জানতেই তলব করা হয়েছে রুজিরাকে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইডির তরফে আগে থেকেই নিরাপত্তা চেয়ে মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হয়েছিল। সেই মোতাবেক সকাল থেকেই রয়েছে কড়া নিরাপত্তা। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সিজিও কমপ্লেক্স চত্বরে।
ইডির তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা, কয়লা পাচারকাণ্ডে বাড়ছে চাপ

এর আগে গত ১৪ জুন কয়লা পাচার মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য শান্তিনিকেতনে উপস্থিত হয় সিবিআই। টানা ৭ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এরপরেই ইডির তলব আসতেই চাপ বাড়ল অভিষেক পত্নীর।



