নজরবন্দি ব্যুরোঃ এই প্রথম বলিউডে সাড়া ফেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টিনসেলনগরীতে একসঙ্গে দুই প্রাক্তন তারকার জীবনীচিত্রের তোড়জোড়। ঝুলন গোস্বামী এবং মিতালি রাজ। ছবির প্রথম ঝলকে ঝুলনের ভূমিকায় আগেই নজর কেড়েছেন অনুষ্কা শর্মা। এ বার পালা মিতালি-রূপী তাপসী পন্নুর।
আরও পড়ুনঃ এবার অগ্নিবীরদের নিয়োগ করবে মহিন্দ্রা গ্রুপ, ঘোষণা খোদ আনন্দ মহিন্দ্রার
এবং সোমবার মুক্তি পাওয়া প্রচার ঝলকে তাপসীকে দেখে সত্যিই সাবাশ বলছেন দর্শকেরা! চোখে কাজল, হাতে ব্যাট। এভাবেই ভারতের ক্রিকেট তারকা মিতালি রাজ হয়ে উঠেছেন তাপসী পান্নু। তাঁকে নিয়েই ‘সাবাস মিতু’। ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মিতালি রাজ।

গত ৮ জুন অবসর ঘোষণা করেন। পরপর সাতটি অর্ধ শতরান করার রেকর্ড রয়েছে মিতালির ঝুলিতে। চারটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নিজের দীর্ঘ কেরিয়ারে এমন অনেক রেকর্ড গড়েছেন। তাঁর জীবনের কাহিনিই সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক সৃজিত।

‘সাবাশ মিতুর’ ট্রেলারে মিতালির ভূমিকায় ছক্কা হাঁকালেন তাপসী পান্নু

সংবাদমাধ্যমের খবর, প্রাক্তন ক্রিকেটার মিতালির ভূমিকায় তাপসীকে দেখে চমকে গিয়েছেন দর্শক। এ কি অভিনেত্রী, নাকি সত্যিই মিতালি! রোদে পোড়া চেহারায়, ঘাম-রক্ত ঝরানো পরিশ্রমে, ব্যাট চালানোর দাপটে, ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্ব জুড়ে স্বপ্ন বোনার সাহসে তাপসী যেন অবিকল ভারতীয় দলের জেদি প্রাক্তন অধিনায়ক। দেখুন সেই ছবির ট্রেলার।



