P M Modi: কোভিডে অনাথ শিশুদের জন্য বড় ঘোষণা মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিডে যে সব শিশুরা মা ও বাবাকে হারিয়েছেন, তাদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মাসে ৪ হাজার টাকা করে দেওয়া হবে তাঁদের। পিএম কেয়ার্স শিশু প্রকল্পের মাধ্যমে ওই শিশুদের যাবতীয় দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী নিজেই। ওই সব শিশুদের স্কলারশিপও দেওয়া হবে।

আরও পড়ুনঃ ঠিক জায়গায় গিয়ে ঢিলটা পড়েছে, কাকে আক্রমণ করলেন অভিষেক?

সোমবার একটি ভিডিয়ো কনফারেন্সে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ‘‌আমি জানি, কোভিড মহামারিতে যাঁরা পরিবার–পরিজনকে হারিয়েছেন, তাঁদের জন্য কতটা কঠিন। এবার এই পিএম কেয়ার্স–এর থেকে সাহায্য পাবে কোভিডে অনাথ বাচ্চারাও।’

কোভিডে অনাথ শিশুদের জন্য বড় ঘোষণা মোদীর

তিনি এও বললেন, ‘‌কোনও বাচ্চার প্রফেশনার কোর্স বা উচ্চশিক্ষার জন্য ঋণের প্রয়োজন হলে তার ব্যবস্থা করে দেবে পিএম কেয়ার্স ফান্ড ফর চিলড্রেন।’‌ ১৮ থেকে ২৩ বছর বয়সি যেসব তরুণরা কোভিডে বাবা–মাকে হারিয়েছেন, তাঁদেরও সাহায্য করবে এই পিএম কেয়ার্স ফান্ড ফর চিলড্রেন। ২৩ বছর বয়স হয়ে গেলে ১০ লক্ষ টাকা হাতে পাবেন তাঁরা।

27 17

এদিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন ‘ ৮ বছর আগেও দেশকে একটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনা হয়েছিল। আজ যখন আমাদের সরকার ৮ বছর পূর্ণ করছে, তখন দেশের আস্থা, দেশবাসীর নিজের প্রতি আস্থা নজিরবিহীন। দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, স্বজনপ্রীতি, দেশজুড়ে ছড়িয়ে থাকা সন্ত্রাসী সংগঠন,

28 17
কোভিডে অনাথ শিশুদের জন্য বড় ঘোষণা মোদীর

কোভিডে অনাথ শিশুদের জন্য বড় ঘোষণা মোদীর

আঞ্চলিক বৈষম্য, ২০১৪ সালের আগে দেশ যে দুষ্টচক্রে আটকা পড়েছিল তা থেকে ক্রমশই বেরিয়ে আসছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আমাদের সরকার দরিদ্রদের অধিকার নিশ্চিত করেছে। এখন দরিদ্ররা আত্মবিশ্বাসী যে তারা সরকারের প্রকল্পের সুবিধা পাবে। এই আস্থা বাড়াতে আমাদের সরকার এখন গোটা দেশে ক্ষমতায়নের লক্ষ্যে এগোচ্ছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন