Hrithik-Saba: প্রেমে সিলমোহর, করণের জন্মদিনের পার্টিতে স্পট জানিয়ে দিলেন হৃত্বিক-সাবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একজনের পরনে কালো শ্যুট। চুল ব্যাকব্রাশ করে নেওয়া। অপরজনের পছন্দ ব্ল্যাক স্যাটিন ড্রেস। কানে গোল্ডেন হুপ ইয়ারিং। খোলা চুলে মুগ্ধ করছেন পাশে দাঁড়ানো সঙ্গীটিকে! প্রথমে মুম্বইয়ে রেস্তোরাঁর বাইরে একে অপরের হাত ধরে বেরোনো, তারপর বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে, বিমানবন্দরেও পাপারাৎজিদের সামনে, সবশেষে বলিউডের তারকা খচিত পার্টিতে একসঙ্গে হাজিরা দেওয়া! একের পর এক ঘটনায় বুঝিয়েই দিচ্ছেন, সাবার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেতা হৃত্বিক রোশন।

আরও পড়ুনঃ সম্পর্কের টানাপড়েনই কি মৃত্যু মডেল বিদিশার? তিন পাতার সুইসাইড নোটে কি মিলল?

বুধবার ৫০ বছরে পা দিলেন পরিচালক, প্রযোজক করণ জোহর। যশ রাজ স্টুডিওতে বিশাল পার্টির আয়োজন করেছিলেন করণ। তাঁর জন্মদিন বলে কথা, যে যাঁর মতো কাজ সেরে ফিল্ম ইন্ডাস্ট্রির অধিকাংশ তারকাই হাজির সেই জন্মদিনের পার্টিতে। কে নেই সেখানে? দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে করিনা কাপুর, সইফ আলি খান, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া। এখানেই শেষ নয় আরও অনেকেই আছেন।

প্রেমে সিলমোহর, করণের জন্মদিনের পার্টিতে স্পষ্ট জানিয়ে দিলেন হৃত্বিক-সাবা।
প্রেমে সিলমোহর, করণের জন্মদিনের পার্টিতে স্পষ্ট জানিয়ে দিলেন হৃত্বিক-সাবা।

তামান্না ভাটিয়া, শাহিদ কাপুর, সলমন খান, অনন্যা পাণ্ডে, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, জাহ্নবী কাপুর, আমির খান, কাজল, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, আয়িরান খানরা উপস্থিত ছিলেন করণের জন্মদিনের পার্টিতে। কিন্তু সকলের মাঝে বিশেষভাবে নজর কাড়লেন বি টাউনের নতুন তারকা জুটি হৃত্বিক-সাবা।

হৃত্বিক (Hrithik Roshan) এবং সাবার (Saba Azad) অল্প স্বল্প প্রেমের গল্পের বিষয়টি টিনসেল টাউনের আকাশে ঘুরপাক খাচ্ছিল বটে। তবে একসঙ্গে করণের পার্টিতে আসার পর প্রেমের জল্পনায় যেন সিলমোহর পড়ে গিয়েছে। পার্টিতে ঢোকার সময় প্যাপেদের ক্যামেরায় পোজ দিয়েছেন দুই তারকা। অবশেষে সাবার হাত ধরে পার্টিতে প্রবেশ করেছেন হৃত্বিক। ইতিমধ্যেই ভাইরাল তাঁদের পার্টিতে এন্ট্রির মুহূর্ত। বলাবাহুল্য, এই প্রথমবার হাতে হাত দিয়ে কোনও বলিউডি পার্টিতে এলেন সাবা ও হৃত্বিক।

শপ্রেমে সিলমোহর, করণের জন্মদিনের পার্টিতে স্পষ্ট জানিয়ে দিলেন হৃত্বিক-সাবা।

প্রেমে সিলমোহর, করণের জন্মদিনের পার্টিতে স্পষ্ট জানিয়ে দিলেন হৃত্বিক-সাবা।
প্রেমে সিলমোহর, করণের জন্মদিনের পার্টিতে স্পষ্ট জানিয়ে দিলেন হৃত্বিক-সাবা।

চলতি বছরে জানুয়ারি মাসেই প্রথমবার জনসমক্ষে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপরই গুঞ্জন রটে যায় টিনসেল টাউনে। সাবার সঙ্গে যে হৃত্বিকের ঘনিষ্ঠতাও বাড়ছে, সে খবর যদিও জানেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান। নেট মাধ্যমেই সাবার ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁকে। হৃতিক-সাবার নজরকাড়া রসায়ন দেখে, সকলেরই প্রশ্ন, কবে তাঁরা সাত পাকে বাঁধা পড়ছেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন