এবার পুরোপুরি খুলে দেওয়া হল কলকাতার রবীন্দ্র সরোবর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর। এতদিন শুধুমাত্র প্রাতঃভ্রমণকারী বা স্বাস্থ্য সচেতন মানুষের জন্য সকালে ও সন্ধ্যে খুলে দেওয়া হয়েছিল কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবর

আরও পড়ুনঃ সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, শিথিল হতে চলেছে ই-পাসের নিয়মও।

কিন্তু এখন থেকে আর সকাল – সন্ধ্যেয় নয় করোনা পরিস্থিতির নিউ নর্মালে পুরোপুরি ভাবে খুলে যাচ্ছে রবীন্দ্র সরোবর। অন্যদিকে, একইভাবে সকাল ৬টা থেকে টানা ১২ ঘণ্টা প্রবেশের অধিকার চালু হচ্ছে উত্তর কলকাতার সুভাষ সরোবরেও।

শহরের প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ কেএমডিএ-র। পাশাপাশি, জানা গিয়েছে, নগরোন্নয়ন দফতরের অধীন কেএমডিএর পথে হেঁটেই মহানগরের অধিকাংশ পার্ক ভোর ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য,

অর্থাত্‍ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভাও বলে জানান কলকাতা পুরসভার উদ্যান বিভাগের প্রশাসক দেবাশিস কুমার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন