নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবল প্রশাসনে ক্ষমতা আরও কমল প্রফুল্ল পটেলদের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্লর কমিটি এ বার থেকে আর ফুটবল সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করেছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ বাংলার হয়ে আর খেলতে চান না অপমানিত ঋদ্ধিমান, তোলপাড় CAB-র অন্দরে
সেই কমিটি সরাসরি দেশের শীর্ষ আদালতের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে। এদিন সুপ্রিম কোর্ট নতুন প্রশাসনিক কমিটি (COA) তৈরি করে জানায়, তারাই ভারতীয় ফুটবলের যাবতীয় বিষয় পরিচালনার দায়িত্বে থাকবে। এই কমিটিতে থাকবেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অনিল আর দাভে ও প্রাক্তন নির্বাচন কমিশনার ডা. এসওয়াই কুরেশি।

ফেডারেশন কাজকর্ম নিয়ে তাঁদের কোনও পরামর্শ কিংবা বক্তব্য থাকলে, তা আগামী ৩০ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনের আগে পর্যন্ত সচিব কুশল দাসের সঙ্গেও প্রশাসনিক আলোচনা করতে পারবে কমিটি। শোনা যাচ্ছে, চলতি বছর জুলাইয়ের মধ্যেই নির্বাচনের আয়োজন করতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ, সরিয়ে দেওয়া হল IFA–র সভাপতি প্রফুল্ল প্যাটেল এবং তাঁর কমিটিকে

সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি পিএস নরসীমার তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। উল্লেখ্য ২০২০ ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যায় প্রফুল্ল প্যাটেলের। টানা তিন টার্ম মিলিয়ে মোট ১২ বছর ভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্বে ছিলেন তিনি। স্পোর্টস কোডে জাতীয় স্পোর্টস ফেডারেশনের মুখ্য হিসেবে যা প্রথম।



