Wriddhamaan saha: বাংলার হয়ে আর খেলতে চান না অপমানিত ঋদ্ধিমান, তোলপাড় CAB-র অন্দরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলার হয়ে আর খেলতে চান না ঋদ্ধিমান সাহা। সূত্রের খবর, সিএবির কাছে রিলিজ চেয়েছে উইকেটকিপার ব্যাটার। তাই রঞ্জির নক আউট পর্বে আর বাংলার হয়ে খেলতে দেখা যাবে না ঋদ্ধিকে। দলের অনেকেই চাইছিলেন তিনি নক আউট পর্বে খেলুন।

আরও পড়ুনঃ বিজেপি কর্মী খুনের অভিযোগ, সিজিও কমপ্লেক্সে পরেশ পাল

তাই চূড়ান্ত দলে রাখা হয়েছিল ঋদ্ধিকে। শোনা যাচ্ছে সিএবির এক কর্তার সঙ্গে মনোমালিন্যের জেরেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধি। আবার একাংশের দাবি, দল নির্বাচনের আগে সোমবার মহম্মদ শামির সঙ্গে কথা বলেছিলেন সিএবি কর্তারা। কিন্তু ঋদ্ধিমানের সঙ্গে কোনও কথা বলা হয়নি। তাঁর সঙ্গে কথা না বলেই ২২ জনের দলে ঋদ্ধির নাম ঘোষণা করে দেওয়া হয়।

11 13

তাতেই নাকি অপমানিত হয়েছেন বাংলার উইকেটকিপার ব্যাটার। এই নিয়ে কথা বলতে গিয়ে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া দল নির্বাচনী বৈঠকের রাতে বলে দেন, শামির ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে বলে তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। আর শামি বাদে কারও সঙ্গেই কথা বলা হয়নি।

12 12

এটাও সিএবি প্রেসিডেন্ট বলেন যে, রনজি ট্রফির গ্রুপ পর্বের সময় ঋদ্ধিমান বলেছিলেন যে, ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। কিন্তু নকআউটে খেলবেন না, সেটা বলেননি। তাই কোয়ার্টার ফাইনালের টিমে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিএবি প্রেসিডেন্টকে ফোন করে তিনি বলে দেন, ১৫ বছর বাংলার হয়ে খেলার পর তাঁকে বাংলার প্রতি দায়বদ্ধতা নিয়ে কথা শুনতে হয়েছে। সিএবি’র তরফ থেকেই সেই প্রশ্ন তোলা হয়েছে।

13 13

তাই পুরো ব্যা পারটা নিয়ে সিএবি কী ভাবছে? এটাও শোনা গেল, ঋদ্ধি জানতে চান, তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা সংশ্লিষ্ট সেই কর্তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ সিএবি করছে কি না? উত্তরে সিএবি প্রেসিডেন্ট নাকি বলে দেন, এ ব্যাপারে তিনি কীভাবে পদক্ষেপ করবেন? এরপরই ঋদ্ধি জানিয়ে দেন তিনি এতটাই অপমানিত যে আর বাংলার হয়ে খেলতে চান না। তিনি ‘এনওসি’ চান।

14 12

বাংলার হয়ে আর খেলতে চান না অপমানিত ঋদ্ধিমান, তোলপাড় CAB-র অন্দরে

উল্লেখ্য রঞ্জি গ্রুপ লিগ থেকে সরে দাঁড়ানোয় ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেবব্রত দাস। এতে দারুণ অপমানিত বোধ করেন ঋদ্ধি। তিনি ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, দেবব্রত দাস যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তিনি আর কোনও দিন বাংলার হয়ে খেলবেন না। সেই কথা তিনি সিএবি প্রেসিডেন্টকে নাকি জানিয়েও দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন