অভিষেকের চালে মাত বিজেপি! শুভেন্দু কে রাতেই ফোন করতে পারেন অমিত শাহ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিষেকের চালে মাত বিজেপি! শুভেন্দু কে রাতেই ফোন করতে পারেন অমিত শাহ, খবর বিজেপি সূত্রে। কিছুক্ষন আগে প্রকাশ্যে আসে শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূল শীর্ষ নেতাদের বৈঠকের খবর। সূত্র জানাচ্ছে এই খবর প্রকাশ্যে আসার পর আলোড়ন পরে গিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বদের মধ্যে। বিজেপি সূত্র জানাচ্ছে আসল ঘটনা কি তা জানা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুনঃ বিজেপি-র আশায় জল ঢেলে তৃণমূলেই শুভেন্দু! জট ছাড়ালেন অভিষেক।

জি ২৪ ঘন্টা এবং নজরবন্দি পোর্টালে এদিন রাত ৯টা ৪৫ নাগাত খবর প্রকাশিত হয় অভিষেক, পিকে, সুদীপ বন্দোপাধ্যায় এবং সৌগত রায়ের সাথে শুভেন্দু অধিকারীর বৈঠকের খবর। খবর আলোড়ন ফেলে দেয় রাজ্য রাজনীতিতে, যা কানে পৌঁছায় রাজ্য বিজেপি-র শীর্ষ নেতাদের। চরম বিড়ম্বনায় পড়েন নেতারা। সূত্র জানাচ্ছে তাঁর পরেই সিদ্ধান্ত হয় বিজেপি কেন্দ্রিয় নেতৃত্ব কে খবর জানানোর।

সূত্রের দাবি, রাজ্য বিজেপির নেতাদের বিজেপি সর্বোচ্চ নেতৃত্ব জানিয়েছে আজ রাতেই অমিত শাহ ফোনে কথা বলতে পারেন শুভেন্দু অধিকারীর সাথে। সূত্র জানিয়েছে, রাজ্য বিজেপি-তে শীর্ষ পদে থাকা তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী নেতৃত্ব শুভেন্দুর খবরে রীতিমত বিড়ম্বনায় পড়েছেন। বিষেষত সেইসব নেতাদের যারা অতীতে শুভেন্দু অধিকারীর সাথে একসাথে তৃণমূলে থাকাকালীন ছবি পোস্ট করে তাঁকে স্বাগত জানিয়েছিলেন বিজেপিতে। সূত্রের কথায়, “এই মাসেই দাদার বিজেপি জয়েন করার কথা ছিল! কি যে হল আবার সেটা জানা খুব প্রয়োজন। তবে আমাদের বিশ্বাস দাদা বিজেপিতেই যগ দেবেন।”

অভিষেকের চালে মাত বিজেপি! উল্লেখ্য, আজ সন্ধায় শুভেন্দু অধিকারির সাথে বৈঠকে বসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেকের সাথে ছিলেন প্রশান্ত কিশোর, সাংসদ সৌগত রায়, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। আজ প্রায় ৩ ঘন্টা সৌহার্দ্য পূর্ণ পরিবেশে বৈঠক হয় তাঁদের। আজ সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বৈঠক চলে বলে খবর৷ শুভেন্দু দলেই থাকছেন, আজ বৈঠকে দ্যার্থহীন ভাষায় জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর ক্ষোভ প্রসমন করেন অভিষেক।

এই প্রসঙ্গে অধ্যাপক তথা সাংসদ সৌগত রায় জানিয়েছেন, “শুভেন্দু পার্টিতে ছিলেন, পার্টিতেই থাকবেন। সাংগঠনিক যা সমস্যা ছিল তা পার্টির আভ্যন্তরীণ বিষয়। তবে শুভেন্দু কে নিয়ে সমস্যা কেটে গিয়েছে। শুভেন্দু খুব দ্রুত নিজেই সাংবাদিকদের জানাবেন সব কথা।” সৌগত রায় আরও জানিয়েছেন, “শুভেন্দু মন্ত্রীসভায় ফিরতে চান কিনা সেটা শুভেন্দু এবং মমতা বন্দোপাধ্যায়ের সিদ্ধান্ত। তবে শুভেন্দু কি কি করতে চায় সেটা তাঁর সিদ্ধান্ত। এটুকু বলতে পারি শুভেন্দু এবং আমরা সবাই মিলে একসাথে কাধে কাঁধ মিলিয়ে ২০২১ বিধানসভা নির্বাচনে লড়ব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন