বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে কি বললেন সৌরভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি আইপিএলে নিজেদের ফর্ম এর ধারে কাছেও নেই ভারতীয় ব্যাটিং এর দুই স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা । তাদের ফর্ম নিয়ে চিন্তিত তাদের ফ্যান থেকে ভারতীয় বোর্ড। কিভাবে এই দুই তারকা রানে ফিরবে তা নিয়েই চিন্তা সকলের।

আরও পড়ুনঃ ‘ও আমাদের দলের অমূল্য সম্পদ’, ঋদ্ধির প্রশংসায় পঞ্চমুখ কার্স্টেন

এই অবস্থায় চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কি হবে এই দুই মহাতারকার। অবশেষে তারা কি প্রথম একাদশে সুযোগ পাবেন না। এই প্রশ্ন যখন উঠেছে ঠিক তখনই কোহেলি ও রোহিতের হয়ে ব্যাট ধরলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী

বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে কি বললেন সৌরভ

তিনি জানিয়ে দিলেন বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। এই প্রেক্ষিতে সৌরভ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, “রোহিত আর বিরাটের ফর্ম নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ওরা দুর্দান্ত, সত্যিকারের বিগ ম্যাচ প্লেয়ার।

28 8

বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে কি বললেন সৌরভ

আর টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও ঢের দেরি। বিশ্বকাপের আগে ওরা দু’ জনই ফর্ম ফিরে পাবে বলেই আমি বিশ্বাস করি। বলতে পারেন আমি ওদের নিয়ে আত্মবিশ্বাসী।” নিজে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছেন বলে সৌরভ জানেন, দুই সুপারস্টার এই ব্যর্থতা কাটিয়ে উঠে বিশ্বকাপে চেনা ছন্দে ধরা দেবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন