Tripura: মুখ্যমন্ত্রীর পর এবার উপমুখ্যমন্ত্রী পদেও রদবদল! আলোচনার মধ্যমণি ত্রিপুরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব। ২৪ ঘন্টা কাটতে কাটতেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মানিক সাহা। এরই মধ্যে ত্রিপুরার রাজনীতিতে আরও একটি প্রশ্ন তুলে ধরলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। নিজের ট্যুইটার প্রোফাইল থেকে সরিয়ে দিলেন উপমুখ্যমন্ত্রীর পরিচয়। এখন বিধায়ক পদটাই রেখেছেন তিনি। মুখ্যমন্ত্রীর পর এবার উপমুখ্যমন্ত্রী পদেও রদবদল! জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ Tripura: নির্বাচনে বাকি ১০ মাস, মুখ্যমন্ত্রী পদে শপথ মাণিকের

কিছুদিন আগেই জিষ্ণু দেববর্মার ছেলের ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে সাংসদ গৌতম গম্ভীর এবং দিগ্বিজয় সিংদের সঙ্গে অভব্য আচরন করতে দেখা যায় তাঁকে। ভিডিও ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়তে হয় বিজেপি নেতৃত্বকে। নির্বাচনের আগে দলের স্বচ্ছ ভাবমূর্তির কথা ভেবেই কী বদল আনতে চলেছে বিজেপি ?

Tripura Dy CM Jishnu Debbarma slams CPM leader for 'migration' remark, calls allegations baseless-Politics News , Firstpost

অন্যদিকে গতকাল আরও একটা জল্পনা মাথাচাড়া দিয়েছে ত্রিপুরার রাজনীতিতে। মাণিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করার পরেই ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী রামচন্দ্র পাল। বিপ্লব দেবের বিরোধী পন্থী বলে পরিচিত রামচন্দ্র। শোনা যাচ্ছিল, কেন্দ্রিয়  নেতৃত্বের বিরুদ্ধে রাগ দেখিয়ে বিজেপিই না চেহড়ে বসেন তিনি। শুধুমাত্র রামচন্দ্র নয়, শোনা যাচ্ছে আরঅ তিন বিধায়ক রয়েছে সেই তালিকায়।  তাই তাঁদেরকে আটকাতে উপমুখ্যমন্ত্রী পদে বদল আনতে চলেছে বিজেপি? প্রশ্ন রাজনৈতিক মহলের।

মুখ্যমন্ত্রীর পর এবার উপমুখ্যমন্ত্রী পদেও রদবদল, পরিচয় সরালেন জিষ্ণু দেববর্মা 

মুখ্যমন্ত্রীর পর এবার উপমুখ্যমন্ত্রী পদেও রদবদল, পরিচয় সরালেন জিষ্ণু দেববর্মা 
মুখ্যমন্ত্রীর পর এবার উপমুখ্যমন্ত্রী পদেও রদবদল, পরিচয় সরালেন জিষ্ণু দেববর্মা

সূত্রের খবর, মানিক সাহার মন্ত্রকে ১১ জন বিধায়ককে মন্ত্রী করা হতে পারে। সেখানে কী রামচন্দ্র পালের মতো নেতাদের গুরুত্ব দেওয়া হবে? যদিও বিক্ষুব্ধদের দিকে তাকিয়ে রয়েছে বিরোধীরা। দলবদলের চরম আশঙ্কায় নাটকের নতুন আসতে চলেছে ত্রিপুরায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন