বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যে, দু মাসে আয় কত জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত দু’মাসে রাজ্যে বিয়ারের বিক্রি সর্বকালীন রেকর্ড গড়ল। অত্যধিক গরমে দিনে ২০ লক্ষ বাক্স করে বিয়ার বিক্রি হয়েছে। গত ৪ বছরে বিয়ার বিক্রি করে এত মুনাফা রাজ্যের কোষাগারে আসেনি বলেই মত আবগারি দফতরের আধিকারিকদের।

আরও পড়ুনঃ দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যান্ড্রু সাইমন্ডস, শোকাহত ক্রিকেট বিশ্ব

এর ফলে গত দু’মাসে এই খাতে রাজ্যের আয় প্রায় ৪০০ কোটি টাকা। ২০১৯ সালে বিয়ার বিক্রি বেশি থাকলেও এত বিপুল অঙ্কে পৌঁছয়নি আয়। সম্প্রতি রাজ্যের বিয়ার সংকট তৈরি হয়েছিল।

বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যে, দু মাসে আয় কত জানেন?

সেই সংকট কিছুটা হলেও মিটেছে। যদিও চাহিদার তুলনায় জোগান কম। দপ্তর সূত্রে খবর, এবারের সংকটের প্রেক্ষিতে রাজ্যে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে।

বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যে, দু মাসে আয় কত জানেন?

বর্তমানে রাজ্য একাধিক ডোমেস্টিক বিয়ার তৈরির ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। গত দু-মাসের অভিজ্ঞতায় দেখা গিয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিটের যে যোগান রয়েছে, তার তুলনায় অধিক চাহিদা আছে।

bbb

বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যে, দু মাসে আয় কত জানেন?

তার জেরেই একাধিক ব্র্যান্ডের বিয়ার প্রস্তুতকারক সংস্থা ম্যানুফ্যাকচারিং ইউনিটের এক্সপানশন করার কথা ভাবছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন