নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেসের তরফে পাওয়া যোগদানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর প্রশান্ত কিশোরের নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই জল্পনার আপাতত অবসান করলেন প্রশান্ত কিশোর নিজেই। এখনই নতুন দল নয়, বরং কয়েকটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করলেন তিনি। সেইসঙ্গে নতুন দল গঠনের জল্পনা জিইয়ে রাখলেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, তাঁর টিম গোটা বিহার থেকে ১৭ থেকে ১৮ হাজার ব্যক্তিদের নাম বাছাই করেছে। আগামী ২ অক্টোবর থেকে বিহারের প্রতিটি গ্রাম এবং শহর পদযাত্রা করে তাঁদের সঙ্গে দেখা করবেন। বিহারের উন্নয়ন কীভাবে করা যায়? সেবিষয়ে আলোচনা করবেন তিনি। প্রায় ৩ হাজার কিলোমিটার পদযাত্রা করবেন তিনি।
![]()
একইসঙ্গে প্রশান্ত কিশোরের দাবী, এই বৈঠকের পর যদি মনে হয় একসঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে, তখনই নতুন দল ঘোষণা করতে পারেন তাঁরা। সেটা একমাত্র মানুষের সুশাসনের জন্য তৈরি হবে। তবে সেখানে প্রশান্ত কিশোর একটি অংশ হবেন। সেখানে একনায়কতন্ত্র হবে না। স্পষ্ট করেছেন তিনি।
এদিন একইসঙ্গে প্রশান্ত কিশোর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ২০২১ এর নির্বাচন পর থেকেই তাঁর পরিকল্পনা ছিল মানুষের জন্য কাজ করার। নির্বাচনের পর তৃণমূলের সঙ্গে ভোটকুশলী আর কাজ করছেন না। তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। একবছর ধরে শুধুমাত্র কী যায় সেই পরিকল্পনা করেছেন। এখন থেকে বিহারের একজন রাজনৈতিক কর্মীহিসাবেই কাজ করতে চান তিনি।
একইসঙ্গে তিনি দাবী করেছেন আইপ্যাক সংস্থার দায়িত্ব সঠিক হাতেই রয়েছে। কিন্তু তাঁদের কাজের সঙ্গে প্রশান্ত কিশোরের সরাসরী যোগাযোগ নেই। তা স্পষ্ট করেছেন পিকে।
এখনই নতুন দল নয়, স্পষ্ট করলেন পিকে

তবে এখনই রাজনীতিতে নেমে নির্বাচনে লড়াইয়ের কোনও পরিকল্পনা নেই। নির্বাচনে লড়াইয়ের পরিকল্পনা থাকলে নির্বাচনের ছ’মাস আগে এসে ময়াদানে নেমে লড়াই করতে পারতেন। কিন্তু সেটা তিনি চাইছেন না। তবে রাজনৈতিক স্তরে বিহার একটি গুরুত্বপূর্ণ অংশে থাকবে বলেও জানিয়েছেন তিনি।



