ফের ফরাসি প্রেসিডেন্টে হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ, শুভেচ্ছা নমোর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয়বার ফরাসি প্রেসিডেন্টের চেয়ারে বসলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। অতি ডানপন্থীদের হারিয়ে ফের দেশের ক্ষমতায় ফিরলেন তিনি। উচ্ছ্বসিত তাঁর সমর্থকরা। ইতিমধ্যেই ফ্রান্সের প্রেসিডেন্টকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুনঃ আনিসকাণ্ডে রাজ্যের রিপোর্টে খামতির অভিযোগ, আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা

টুইটে প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‌অভিনন্দন! ভারত–ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে হাতে হাত ধরে কাজ করব আমরা।’ রবিবার ফরাসি সময় অনুযায়ী সকাল থেকে ভোটগণনা চলছিল। সময় যত এগোয়, ততই ম্যাকরঁর ভোটবাক্স পূর্ণ হতে থাকে।

ফের ফরাসি প্রেসিডেন্টে হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ, শুভেচ্ছা নমোর
ফের ফরাসি প্রেসিডেন্টে হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ, শুভেচ্ছা নমোর

ক্রমশ পিছিয়ে যেতে থাকেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অতি ডানপন্থী মেরিন লে পেন । ৯৭ শতাংশ ভোটগণনা শেষে দেখা যায়, ম্যাকরঁ পেয়েছেন ৫৭.৪ শতাংশ ভোট এবং লে পেনের ঝুলিতে এসেছে প্রায় ৪২ শতাংশ ভোট। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানান তাঁকে।

ফের ফরাসি প্রেসিডেন্টে হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ
ফের ফরাসি প্রেসিডেন্টে হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ

ফের ফরাসি প্রেসিডেন্টে হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ, শুভেচ্ছা নমোর

কিন্তু তারই মাঝে দেশবাসীর একাংশের প্রবল বিরোধিতার মুখে পড়লেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। প্যারিসের রাস্তা উত্তাল ম্যাকরঁ বিরোধী বিক্ষোভে। পরিস্থিতি সামলাতে রাতের শহরে কাঁদানে গ্যাস, গুলি চালাল পুলিশ। সূত্রের খবর, পুলিশের গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নির্বাচন পরবর্তী ফ্রান্সে ঘনিয়েছে অশান্তির মেঘ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন