Rudranil vs Madan: রুদ্রনীলকে কটাক্ষ করে এবার গান বাঁধলেন মদন, ভাইরাল ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমান রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার প্রভাব অপরিসীম। সেখানে ভোট প্রচারের ব্যাপারেই হোক বার নিজের বক্তব্য জনসাধারণের কাছে তুলে ধরা। সবটা জুড়ে সোশ্যাল মিডিয়ার প্রভাব রয়েছে। বঙ্গ রাজনীতি সোশ্যাল মিডিয়ার বাইরে নয়। তাই এই মাধ্যমকে ব্যবহার করেই বিভিন্ন দলের নেতাকর্মীরা কখনো গান কখনো ছড়া কখনো আবৃত্তি করে একে অপরের কটাক্ষ করে চলেছেন

আরও পড়ুনঃ পেট্রোল সরবরাহ করার অভিযোগ, রামপুরহাটের ঘটনায় গ্রেফতার এক

। অনুব্রত মণ্ডলের এসএসকেএম হাসপাতালে ভর্তি হবার পর অভিনেতা তথা বর্তমান বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ একটি ছড়া বলেছিলেন। জয় গোস্বামী বিখ্যাত কবিতা বেণীমাধবের প্যারোডি করে রুদ্রনীল বানিয়েছিলেন অনুমাধব। আর তারপর থেকেই চলছে সোশ্যাল মিডিয়ায় ছড়া,গান, আবৃত্তি বেঁধে একে অপরকে কটাক্ষ করার রীতি। আর এই রীতি মেনেই এবার নতুন সংযোজন মদন মিত্রের গান। আর এই গানের মাধ্যমেই তিনি রুদ্রনীল ঘোষ কে কটাক্ষ করেছেন।

রুদ্রনীলকে কটাক্ষ করে এবার গান বাঁধলেন মদন, ভাইরাল ভিডিও
রুদ্রনীলকে কটাক্ষ করে এবার গান বাঁধলেন মদন, ভাইরাল ভিডিও

তবে এই গানের মধ্যে তিনি সরাসরি রুদ্রনীলের নাম নেননি তিনি রুদ্রনীলের জায়গায় নাম নিয়েছেন ‘রুদ্ধনীল’ বলেছেন। তবে এই গানের লাইন গুলির মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন তার আসল টার্গেট অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীলই। গানের আগে তিনি ‘রুদ্ধনীল’কে উদ্দেশ্য করে বলেন, আগে জানতাম নীল মানে সমুদ্র, নীল মানে আকাশ। কিন্তু এখন শুনছি রুদ্ধনীল। ফেসবুকে নাকি মাঝেমধ্যে কবিতা লেখেন।

রুদ্রনীলকে কটাক্ষ করে এবার গান বাঁধলেন মদন

আর তৃণমূল ও মমতা ব্যানার্জিকে অকর্মণ্য প্রমাণ করে বিজেপিকে শক্তিশালী করতে চান। এরপরেই গান গেয়ে কার্যত অভিনেতাকে কটাক্ষ করেন তিনি। গানের শুরুতেই রুদ্রনীলকে ‘নীল গিরগিটি’ বলে তোপ দাগেন। মদনকে ওই গানে বলতে শোনা যায়, ‘একটা সময় তেল দিয়ে দিয়েছ, গ্যাস দিয়েছ তুমি, লক্ষ টাকার চাকরি পেয়ে চরণ্যেতে চুমি।‘

রুদ্রনীলকে কটাক্ষ করে এবার গান বাঁধলেন মদন, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, সাম্প্রতিকালে অনুব্রত মণ্ডলকে নিয়ে কবিতা লেখেন রুদ্রনীল। তার পরিবর্তে মদন মিত্র একটি কবিতাও লেখেন। রুদ্রনীলকে নিয়ে এবার গান বাঁধলেন তিনি। এই গানে সেকথা উল্লেখ করেও তিনি এই গানে বলেন, ‘ফেসবুকেতে ফেস দেখিয়ে কামাচ্ছ তো বেশ। যা তা বলেও পার পেয়ে যাও, জানো কেউ দেবে না কেস।’ শুনুন সেই গান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন