নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনায় সুস্থতার হার ৯৩.৬৮ শতাংশ, দেশের কোভিড কার্ভও তরতরিয়ে বাড়ছিল। দৈনিক সংক্রমণ যেখানে ২৯ হাজারে নেমেছিল, ফের তা বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়। গত কয়েকদিন ধরে নতুন সংক্রমণ ৪০-৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে।
আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত সংক্রমনের গতির মাঝে কিছুটা কমল মৃত্যু সংখ্যা!
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ৪৫ হাজার ২০৯ জন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৯৫ হাজার ৮০৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫০১ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩৩ হাজার ২২৭ জন।
দেশে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৪০ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যাটি ১,২১৫ বেড়েছে। দেশে এখন মোট রোগীর মধ্যে মাত্র ৪.৮৪ শতাংশের চিকিত্সা চলছে। দেশে মোট করোনা জয়ীর সংখ্যা ৮৫ লক্ষ ২১ হাজার ৬১৭ জন। সব মিলিয়ে বর্তমানে সুস্থতার হার ৯৩.৬৮ শতাংশ যা বেশ ভালো খবর বলেই মনে করছেন চিকিৎসকরা।
দেশে করোনায় সুস্থতার হার ৯৩.৬৮ শতাংশ, আইসিএমআর জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৭৫ হাজার ৩২৬টি। যা আগের দিনের থেকে কিছুটা বেশি। এখনও পর্যন্ত মোট ১৩ কোটি ১৭ লক্ষ ৩৩ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা হয়েছে।



