সিবিআই তদন্তে প্রয়োজন রাজ্যের সম্মতি,নির্দেশ সুপ্রিম কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক


নজরবন্দি ব্যুরো:
সিবিআই তদন্তে প্রয়োজন রাজ্যের সম্মতি,নির্দেশ সুপ্রিম কোর্টের ।রাজ্যের অনুমতি ছাড়া তদন্ত চালাতে পারবে না সিবিআই। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে সিবিআই তদন্তের ক্ষেত্রে রাজ্যের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হওয়ায় বিরোধী ও শাসক রাজ্য গুলো অনেকটাই স্বস্তি পেল।

আরও পড়ুনঃদেশকে পেছনে ঠেলে দেওয়া ছাড়া কাজের কাজ কিছুই করেনি বিজেপি, বিস্ফোরক কে চন্দ্রশেখর রাও।

এর আগে পশ্চিমবঙ্গ এবং আরও অন্যান্য রাজ্য গুলি প্রায়শই সিবিআইয়ের অপব্যবহারে কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়। ফলে সংবিধানে উল্লিখিত পরিকাঠামোর সঙ্গে সংহতি রেখেই এই আইন তৈরী হয়েছে বলে দাবি, বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি বি আর গভাইয়ের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব,রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতোন রাজ্য গুলিও সিবিআই ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে নিয়েছে।

ফলে এই রাজ্য গুলিকে তদন্ত করতে হলে অনুমতি নিতে হবে সিবিআইকে। এইখানে সিবিআই তদন্তের ক্ষেত্রে রাজ্যের তরফে দুইধরনের সম্মতি নিতে পারবে। একটি হল কোনও মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ভাবে সম্মতি। দ্বিতীয়টি হল সাধারণ সম্মতি। ফলে সেক্ষেত্রে রাজ্যের কোনো মামলায়, সিবিআই তদন্ত করতে চাইলে রাজ্যের অনুনতি নেওয়া ভিষণই প্রয়োজন।

সিবিআই তদন্তে প্রয়োজন রাজ্যের সম্মতি,নির্দেশ সুপ্রিম কোর্টের ।সাধারণ সম্মতি না দিলেও প্রতিটি তদন্তের ক্ষেত্রে আলাদা করে রাজ্যের সম্মতি নেওয়া দরকার হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন