রক্ত দিয়ে তৈরি হল দ্য কাশ্মীর ফাইলসের পোস্টার, কী বললেন পরিচালক?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সময় এগোনোর সাথে সাথে ছবিটির সঙ্গে একাত্ম হয়েছেন বহু সিনেমাপ্রেমী। ইতিহাস ও বাস্তবের মিশ্রণ থাকায় ছবিটি নিয়ে আবেগপ্রবণ হয়েছেন অনেকেই। এবার সেই ছবি নিয়ে আলোচনা আরো জোড়ালো করলেন এক শিল্পী। তার রক্ত দিয়ে তৈরি হল দ্য কাশ্মীর ফাইলসের পোস্টার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমানে সমগ্ৰ নেটমাধ্যমে ভাইরাল সেই ছবি।

আরও পড়ুন:বগটুইয়ের ঘটনা উল্লেখ করে কেঁদে ভাসালেন রূপা, রাজ্যসভায় তুললেন রাষ্ট্রপতি শাসনের দাবী

নির্ধারিত ঘোষনা অনুযায়ী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। যত সময় এগিয়েছে ছবিটি দেখতে ভিড় বাড়িয়েছেন বহু মানুষ। এমনকি প্রেক্ষাগৃহে প্রবেশের সুযোগ হাতছাড়া ও হয়েছে অনেকের। দর্শকদের অনেকেই একাত্ম হয়েছেন ছবিটির সঙ্গে। অনেকেই আবার অন্য লোকদের আবেদন করছেন ছবিটি দেখার জন্য। এবার নিজের রক্ত দিয়ে সেই ছবির পোস্টার বানিয়ে ফেললেন এক মহিলা ভক্ত। যা চমকে দিয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে। নেটমাধ্যমে শেয়ার করেন সেই ছবি।

রক্ত দিয়ে তৈরি হল দ্য কাশ্মীর ফাইলসের পোস্টার, কী বললেন পরিচালক?
রক্ত দিয়ে তৈরি হল দ্য কাশ্মীর ফাইলসের পোস্টার, কী বললেন পরিচালক?

প্রশংসা করে তার যোগাযোগের নম্বর ও ঠিকানা ও চাইতে দেখা যায় করতে ও দেখা যায় বিবেক রঞ্জনকে। তবে তা ভালোভাবে নেয়নি নেটাগরিকদের একাংশ। যারফলে বিতর্কের অবসান ঘটাতে ফের টুইট করেন ছবির পরিচালক। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে জনগনকে এসবের থেকে বিরত থাকার বার্তা উঠে আসে তার তরফ থেকে।

রক্ত দিয়ে তৈরি হল দ্য কাশ্মীর ফাইলসের পোস্টার, কী বললেন পরিচালক?

গতকাল নিজের নেটমাধ্যম থেকে কাশ্মীর ফাইলস সম্পর্কিত চারটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে প্রথমটিতে সংবাদপত্রের একটি কাটিং, দ্বিতীয়টিতে রক্ত দিয়ে তৈরি করা একটি পোস্টার। তৃতীয়টিতে এক মহিলাকে রক্ত দিয়ে সেই ছবি নির্মাণ ও চতুর্থ ছবিতে হাসপাতালে সেই মহিলাকে পরীক্ষা করাতে দেখা যায়। যা দেখে চমকে উঠেছেন অনেকে। কিন্তু কে এই মহিলা? জানা গিয়েছে, তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। সেখানেই একটি চারুকলা কেন্দ্র পরিচালনা করেন মঞ্জু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন