Nargis Pervin: সিপিআই থেকে বহিষ্কার, তৃণমূলে ফিরলেন নার্গিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে লড়েছিলেন সিপিআইয়ের টিকিটে। রেকর্ড ভোটে জয়ের পর তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। সেকারণেই সিপিআই থেকে বহিষ্কার হয়েছিলেন। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগদান করলেন খড়গপুরের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নার্গিস পারভিন। 

আরও পড়ুনঃ দুই জনপ্রতিনিধির মৃত্যুর পরেই আরও কড়া প্রশাসন, চরম সিদ্ধান্ত নবান্নের

একদা তৃণমূল করতেন ২০২২ সালের পুরসভা নির্বাচনের সিপিআই প্রার্থী ও তাঁর স্বামী সেক সাইজাদ। ২০১৫ সালে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দীতা করেছিলেন এই সেক সাইজাদ। সেবার অবশ্য তিনি হেরে যান। তবে এবার মহিলা সংরক্ষিত হয়ে যাওয়া এই ওয়ার্ডে দলীয় টিকিট পাননি তিনি। তাঁর স্ত্রীকেও টিকিট দেয়নি তৃণমূল। পরাজিত করেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান সেক হানিফের স্ত্রী মমতাজ কুদ্দুসিকে। পরে সিপিআইতে যোগদান করে রেকর্ড ভোটে জয়লাভ করেন নার্গিস। 

তখন থেকেই তাঁর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ অনেকটা স্পষ্ট করে দিয়েছিল এবার তৃণমূলে যোগদান করতে চলেছেন তিনি। মঙ্গলবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে এই পদক্ষেপ বলছেন তৃণমূল মুখপাত্র।

সিপিআই থেকে বহিষ্কার, ঘাসফুলে যোগদান 

সিপিআই থেকে বহিষ্কার, ঘাসফুলে যোগদান 
সিপিআই থেকে বহিষ্কার, ঘাসফুলে যোগদান 

খড়গপুরে একটিমাত্র আসনে জয়লাভ করেছিল  সিপিআই। নার্গিসের দলবদলের একটিও আসন আর তাঁদের দখলে থাকল না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন