নজরবন্দি ব্যুরোঃ ধর্ষণ নিয়ে কাউকে গর্ব অনুভব করতে দেখেছেন। কথাটা শুনে আপনি হয়ত নিজেই বিরক্ত হবেন. কিন্তু আমাদের দেশের এক রাজ নেতাই ধর্ষণ নিয়ে গর্ব অনুভব করেছেন। এবং সেটি করেছেন বিধান সভা কক্ষে। ধর্ষণের নিরিখে দেশের প্রথম স্থানে রয়েছে রাজস্থান।
আরও পড়ুনঃ সফল অস্ত্রোপচার হল মদনের, আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে তৃণমূল নেতা
আর তা নিয়েই বিধানসভায় দাঁড়িয়ে রীতিমতো গর্ব অনুভব করে রাজ নেতা জানালেন, “রাজস্থান পুরুষদের রাজ্য তাই এখানে ধর্ষণ বেশি”। তিনি কিন্তু রাজস্থানের সামান্য নেতা নয় তিনি রাজস্থান সরকারের মন্ত্রী নাম শান্তি ধারিওয়াল। বিধানসভায় দাঁড়িয়ে ঠিক ধরছেন নিয়ে কি বলেছেন মাননীয় মন্ত্রী। তিনি বলেন, “ধর্ষণে রাজস্থান এক নম্বর রাজ্য। এনিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কেনে ধর্ষণে এগিয়ে রাজস্থান?”
এরও ব্যাখ্যা দিয়েছেন ওই মন্ত্রী। তাঁর কথায়, “রাজস্থান হল পুরুষদের রাজ্য।” ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মন্ত্রী ভাষণের পর বহু বিধায়ক তাঁকে স্বাগতও জানিয়েছেন। তাঁর এই মন্তব্যের বিপুল সমালোচনা শুরু হয়েছে। আসরে নেমেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ জানিয়েছেন,
ছিঃ! বিধানসভায় দাঁড়িয়ে ধর্ষণ নিয়ে গর্ব করলেন মাননীয় মন্ত্রী
“মন্ত্রী মন্তব্যে মর্মাহত। উনি শুধু মেয়েদের অপমান করেননি, বিধানসভারও অপমান করেছেন।” সমালোচনা করেছে মহিলা কমিশনও। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, “রাজস্থান সরকারে এমন মন্ত্রী রয়েছেন বলেই সে রাজ্যে মহিলাদের বিরুদ্ধে নানা অপরাধ হচ্ছে। পুলিশ কোনও ব্যবস্থা নেয় না।” মন্ত্রীর বিরুদ্ধে কড় ব্যবস্থা নেবে কমিশন।
#WATCH | Rajasthan Minister Shanti Kumar Dhariwal says in Assembly, "…We are number 1 when it comes to rape cases. Why is it so?…Rajasthan has been a land of men. What we can do about it?…" (09.03.2022)
(Source: Rajasthan Assembly) pic.twitter.com/cqSSybvaSC
— ANI (@ANI) March 10, 2022



