২০২১ এর আগে বাজারে আসছে না করোনার ভ্যাক্সিন। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২১ এর আগে বাজারে আসছে না করোনার ভ্যাক্সিন। এদিন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটির সামনে স্বাস্থ্য মন্ত্রক, আইসিএমআর এবং সরকারি তরফে টীকা তৈরির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ডেকে পাঠানো হয়। সেখানেই এই তথ্য দেওয়া হয়েছে।

আধিকারিকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের ১৫ই আগস্ট তো নয়ই কমপক্ষে ২০২১ সালের আগে করোনা ভাইরাসের টিকা বাজারে আনা সম্ভব নয়। উল্লেখ্য করোনার টিকা কোভ্যাএক্সিনের প্রস্তুকারক সংস্থা ভারত বায়োটেক কে নির্দেশ দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব হিউম্যান ট্রায়াল শেষ করে ১৫ই আগস্টের মধ্যে টিকা প্রস্তুত করতে হবে বাজারের জন্যে।

কিন্তু বিশেষজ্ঞ মহল এবং বিরোধীরা চেপে ধরে সরকার কে। বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন, এত তাড়াহুড়ো করে টিকা বাজারে আনার উদ্যোগ কেন? হিউম্যান ট্রায়ালের আগেই ১৫ই আগস্ট টিকা বাজারে নিয়ে আসা হবে এমন ঘোষণা কেন? প্রশ্নের মুখে বিড়ম্বনায় পড়ে পিছু হটে আইসিএমআর। জানিয়ে দেওয়া হয় এখনই আসছে না করোনার ভ্যাক্সিন। অন্তত ২০২১ এর আগে অসম্ভব।

আরও পড়ুনঃ করোনার দূর্বার গতি রাজ্যে; কমল সুস্থতার গড়, মৃত ৮৮০ জন।

আজ জানা গিয়েছে তাড়াহুড়ো নয়, করোনার ভ্যাক্সিন সঠিক ভাবে কাজ করছে মানবদেহে এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই টিকা নিয়ে আসা হবে বাজারে। এবং তা ২০২১ সালের আগে সম্ভব নয়।

অন্যদিকে দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। আজ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লক্ষ ২০ হাজার ১৪ জন। এই মুহুর্তে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৮৩ হাজার ৪ জন। দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কারনে মৃত্যু হয়েছে ২২ হাজার ১৩৫ জনের।

অন্যদিকে ১৩৮ কোটি জনসংখ্যার দেশ ভারতে এখন পর্যন্ত ১ শতাংশ মানুষের টেস্ট করাও সম্ভব হয়ে ওঠেনি। দেশজুড়ে টেস্ট হয়েছে ১ কোটি ১০ লক্ষ ২৪ হাজার ৪১৭ জনের। যা দেশের মোট জনসংখ্যার ১ শতাংশও নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন