নজরবন্দি ব্যুরোঃ কবে বিদায় নেবে বৃষ্টি? ফের কি পারদ পতন? তাহলে কি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই বঙ্গে দেখা মিলবে নতুন করে শীতের? ফের কি নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ? সকাল থেকেই কুয়াশায় মুড়েছে পথঘাট। কমেছে দৃশ্যমানতা। রাতের দিকে আরও নামবে তাপমাত্রার পারদ, এমনটাই জানাল হাওয়া অফিস। উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টি। তবে আগামী সপ্তাহেই বাংলা থেকে বিদায় নেবে শীত। আসবে বসন্ত।
আরও পড়ুনঃ প্রতীক্ষার আন্দোলন বদলে গেল অনশনে, হাসপাতালে ভর্তি ৩ হবু শিক্ষক
বৃহস্পতিবারের থেকে তাপমাত্রা কিছুটা কমেছে আজ শুক্রবার। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি। গতকাল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে ছিল। আগামী ২ দিনে আরও কমবে তাপমাত্রা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। আজ বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য।

আলিপুর আবহাওয়া দপ্তরের (Regional Meteorological Centre, Kolkata) তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ শুক্রবার তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীত পড়বে না। সকাল ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। তবে সপ্তাহান্তে তাপামাত্রা নামতে পারে ১৪ ডিগ্রিতে। কিন্তু দীর্ঘস্থায়ী হবে না শীত। সূত্রের খবর, আগামী মঙ্গলবার থেকেই রাজ্য থেকে শীত বিদায় নেবে। তবে তার আগে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আরও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে তার আগে আজ অর্থাৎ শুক্রবারই উত্তরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে। ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যে আগামী দুদিন কুয়াশার সম্ভাবনা। আগামী সপ্তাহে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারত ও মধ্য ভারতের কিছু রাজ্যে।
তবে আগামী ৩ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমবে ঠিকই। কিন্তু সকাল-সন্ধ্যাতেই বোঝা যাবে সামান্য শীতের আমেজ। মরশুমের মত জাঁকিয়ে শীতের বিদায় (West Bengal Weather)।
কবে বিদায় নেবে বৃষ্টি? ফের কি পারদ পতন? কি বলছেন আবহাওয়াবীদরা?

কুয়াশার সঙ্গে সঙ্গে তুষারাপাতেরও পূর্বাভাস দিয়েছে আইএমডি। আগামী ৩-৪ দিন কাশ্মীর, লাদাখে প্রবল তুষারপাত হবে। হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশের একাধিক জায়গায় তুষারপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং সিকিমেও চলছে তুষারপাত। এই প্রথম দার্জিলিঙে প্রবল তুষার পাত হয়েছে। তারসঙ্গে চলেছে শিলাবৃষ্টি। ভরপুর আনন্দ করেছেন পর্যটকরা।



