মাত্র ৫০০ টাকার গোল্ড ভাউচার! ধনতেরাসে জলের দামে সোনার উপহার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাত্র ৫০০ টাকার গোল্ড ভাউচার! ধনতেরাসে জলের দামে সোনার উপহার। ধনতেরাস এর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন সোনা প্রেমীরা। এটাই সোনা কেনার সুবর্ণ সময়। এইসময় সোনা কিনতে চান প্রায় সবাই। ৫০ হাজার ছুঁই ছুঁই সোনার দাম উৎসবের এই মরশুমে। তবু সাধারন মানুষ পিছপা হচ্ছেন না সোনা কেনা থেকে।

আরও পড়ুনঃ অনির্দিষ্টকালের জন্য চিনে প্রবেশ নিষিদ্ধ হল ভারতীয়দের!

ধনতেরাস অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে পালিত হয় বিশেষত অবাঙালিদের ঘরে। তবে এখন সেই উৎসবে সামিল হন বাঙালিরাও। ফলে শুরু হয়েছে সোনা কেনা ও উপহার দেওয়ার চল। এই ধনতেরাস উৎসবকে মাথায় রেখে অনলাইন শপিং সাইট অ্যামাজন এগিয়ে এসেছে। অ্যামাজন এই উৎসবের মরসুমে নিয়ে এসেছে গোল্ড ভাউচার। যা উপহার হিসেবে দিতে পারেন প্রিয়জনকে খুব সহজেই।

মাত্র ৫০০ টাকার গোল্ড ভাউচার! গোল্ড ভাউচার শুরু হচ্ছে মাত্র ৫০০ টাকা থেকে। অর্থাৎ জলের দামে সোনার উপহার। শুধু গোল্ড ভাউচার নয়, ডায়মন্ড ভাউচার ও রয়েছে। অর্থাৎ এই ভাউচার কাজে লাগবে সোনা বা হিরের যে কোনো গহনা কিনলে। এই ভাউচার ব্যবহার করা যাবে সোনার কয়েন বা বার কিনতেও। অ্যামাজনে এই ভাউচার মূল্য শুরু ৫০০ টাকা থেকে।

সর্বোচ্চ দামের ভাউচার রয়েছে ১০ হাজার টাকা।আকর্ষণীয় ছাড় এর সুযোগ থাকছে নির্দিষ্ট ব্যাংক মারফত কেনাকাটা করলে।অ্যামাজনের এই গোল্ড ভাউচারটি প্রিয় জনকে পাঠাতে পারবেন অন্যান্য গিফট কার্ড এর মতই ই-মেইলের মাধ্যমেও। অ্যামাজন গাঁটছড়া বেঁধেছেন দেশের বিখ্যাত কিছু স্বর্ণ বিক্রেতার সঙ্গে। এদের মধ্যে রয়েছে কল্যাণ জুয়েলার্স, তানিস্ক, জয়লুকাস, মালবার গোল্ড এন্ড ডায়মন্ড, পি সি চন্দ্র জুয়েলার্স।

এইসব দোকান নিজেদের ভাউচার অফার করছে অ্যামাজন এর মাধ্যমে।অ্যামাজন এর পক্ষ থেকে আবেদন করা হচ্ছে ভাউচার কেনার পর ৬ থেকে ১২ মাসের মধ্যে এটি ব্যবহার করে ফেলার। নয়তো আশঙ্কা থাকছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার।অবশ্যই একবার ই ব্যবহার করা যাবে এই ভাউচার গুলি কেনাকাটার ক্ষেত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন