নজরবন্দি ব্যুরোঃ বয়স্কদের রেহাই নেই! নতুন নিয়ম চালু হল ব্যাঙ্কে। টাকা জমা এবং তোলার নিয়মের বড়সড় পরিবর্তন হল এবার! নতুন নিয়মে গ্রাহককে ব্যাঙ্কে টাকা জমা করলে বা তুললে দিতে হবে টাকা। এই নতুন নিয়ম সবার জন্যেই বলবৎ। এ ব্যাপারে বয়স্ক নাগরিকদেও কোনও ছাড় নেই। শুধু একটি বিশেষ অ্যাকাউন্টের গ্রাহক ছাড়া সবাইকেই বইতে হবে এই বাড়তি বোঝা।
আরও পড়ুনঃ অব্যহত সংক্রমনের গতি। কমল টেস্ট, সামান্য সুস্থতার হার বাড়ল রাজ্যে।
শুধুমাত্র, প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের গ্রাহক যাঁরা ছাড় পাবেন তারাই। নভেম্বর মাসের এক তারিখ থেকে ব্যাঙ্ক অফ বরোদা বা বিওবি–তে চালু হয়ে গিয়েছে এই নিয়ম। চালু খাতা, ক্যাশ ক্রেডিট লিমিট এবং ওভারড্রাফ্ট অ্যাকাউন্টে টাকা জমা দিলে এবং সেভিংস্ অ্যাকাউন্ট থেকে টাকা তুললে এই টাকা দিতে হবে গ্রাহককে। পিএনবি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্সিস ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্কের ক্ষেত্রেও এই নিয়ম চালু হলেও এই ব্যাঙ্কগুলি এখনও এব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
বয়স্কদের রেহাই নেই! ব্যাঙ্কের নতুন নিয়মে কোপ গরীব-মধ্যবিত্তের ঘাড়ে। নতুন নিয়মানুসারে, ঋণ অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনবার বিনামূল্যে টাকা তোলা যাবে। তারপর টাকা তুললে ফ্ল্যাট ১৫০ টাকা করে দিতে হবে গ্রাহককে। সেরকমভাবেই সেভিংস্ অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনবার বিনামূল্যে টাকা জমা দেওয়া যাবে। চতুর্থবার থেকে টাকা জমা দিলেই গ্রাহককে অ্যাকাউন্ট পিছু ৪০ টাকা করে দিতে হবে।
চালু খাতা, কারেন্ট, ওভারড্রাফ্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দৈনিক এক লক্ষ পর্যন্ত টাকা জমা বিনামূল্যেই। এক লক্ষের বেশি হলে হাজার টাকা পিছু এক টাকা দিতে হবে। তিনবার টাকা তোলা যাবে বিনামূল্যে। চতুর্থবারের জন্যে টাকা তুলতে গেলেই অ্যাকাউন্ট পিছু ১৫০ টাকা।
সেভিংস্ অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনবার টাকা জমা দেওয়া যাবে বিনামূল্যে। চতুর্থবার থেকে অ্যাকাউন্ট পিছু দিতে হবে ৪০ টাকা করে। সেভিংসের ক্ষেত্রেও তিনবার বিনামূল্যে টাকা তোলা যাবে। চতুর্থবার টাকা তুললে অ্যাকাউন্ট পিছু দিতে হবে ১০০ টাকা। সবথেকে উল্লেখযোগ্য হল বয়স্ক নাগরিকদেরও এক্ষেত্রে কোনও ছাড় নেই



