দেশে এক ধাক্কায় অনেকটা বাড়ল করোনা সংক্রমণ, ওমিক্রন আক্রান্ত ৫ হাজারের বেশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের একবার এক ধাক্কায় অনেকটা বাড়ল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার জন। গতকালই এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। অর্থাৎ একদিনেই ২৭ শতাংশ বৃদ্ধি হয়েছে দৈনিক সংক্রমণে। বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৩ লাখে।

আরও পড়ুনঃ কোন মাস্ক কতটা নিরাপত্তা দেয়? কটা মাস্ক পরবেন? কোন মাস্ক পরবেন না?

অপর দিকে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে দেশের পটিজিভিটি রেট। এরই মধ্যে তা বেড়ে হয়েছে ১৩.১১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেটও বেড়ে হয়েছে ১০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৫ হাজার ৪৮৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১ জন।

যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ৬২ হাজার বেশি। দেশের এই পরিসংখ্যান নিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ছে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার ৩৬২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

দেশে এক ধাক্কায় অনেকটা বাড়ল করোনা সংক্রমণ, ওমিক্রন আক্রান্ত ৫ হাজারের বেশি

যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৫৪ কোটি ৬১ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। এখনও পর্যন্ত দেশে ৬৯ কোটি ৭৩ লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন