বিজেপির বড় ভাঙন হুগলীতে। ৫০০ কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির বড় ভাঙন হুগলীতে। ৫০০ কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। পাখির চোখ ২০২১ সালের বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যের শাসক দলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি। অনেক নেতাই স্বপ্ন দেখছেন রাজ্যের ক্ষমতা দখলের। কিন্তু বাদ সেধেছে দলীয় অন্তর্কলহ আর কর্মী সমর্থকদের বিজেপি ছেড়ে দেওয়ার প্রবণতা। সেই ধারা অব্যাহত রেখে ফের দলবদল গেরুয়া শিবিরে।

আরও পড়ুনঃ নতুন সংক্রামিতের থেকে সুস্থ হলেন অনেক বেশি। রাজ্যে দুর্বল হচ্ছে করোনা।

শনিবার পান্ডুয়ায় হুগলি জেলা সভাপতি দিলীপ যাদবের হাত ধরে মোট ৫০০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। এদিন হুগলির পান্ডুয়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তেলিপাড়া মোড়ে একটি জনসভার আয়োজন করা হয়। আর এই জনসভায়, বিজেপি কর্মী সহ এই এলাকারই তপশিলি জাতি ও উপজাতি মিলিয়ে ৫০০ জন তৃণমূলে যোগদান করে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন, পান্ডুয়া তৃণমূল ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায়, চম্পা হাজরা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা।

মঞ্চে দাঁড়িয়েই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব। পরে তিনি বলেন, “২০১৯শের লোকসভা নির্বাচনে বিজেপি সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছিলো এবং এখন এটা বুঝতে পারায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তাঁরা সামিল হচ্ছেন।” যদিও বিজেপির দাবী, তাদের কোনো লোকই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেননি। কিন্তু যোগ দিলেন কারা? এই প্রশ্নের কোন সদুত্তর আসেনি বিজেপি-র তরফে।

অন্যদিকে এবিষয়ে তৃণমূল মুখপাত্র অধ্যাপক ওম প্রকাশ মিশ্র বলেন, “গ্রামবাংলায়,বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে একটি স্পষ্ট প্রবণতা দেখা যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আগামীদিনে এটি আরও তরান্বিত হতে চলেছে। সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষেরা বিজেপির সংকীর্ণতা ও ভাঁওতা বাজির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে এগিয়ে আসছে এটা প্রশংসনীয় এবং তাৎপর্যপূর্ণ”।

Tmc 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন