টিকা ছাড়া কাজ নয়, ঘোষণা চা বাগান মালিক সংগঠনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত বছরের মাঝামাঝি সময় থেকেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করেছিল গোটা বিশ্বের চিকিৎসা মহল। সেইমত প্রস্তুতি ও নিতে শুরু করে ছিল একাধিক। কিন্তু শেষ রক্ষা হয়নি। যার ফলে গত বছরের শেষ সপ্তাহ থেকেই ফের নিজের নয়া প্রজাতি কে সামনে রেখে শক্তি বাড়িয়েছে এই ভাইরাস। যার হাত থেকে রেহাই পায়নি ব্রিটেন, ফ্রান্সের পাশাপাশি আমাদের দেশ। তাই যত দিন এগিয়েছে চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিন।

আরও পড়ুনঃমরার ওপর খাড়ার ঘা, হদিশ মিলল নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রনের 

এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত চা বাগানের কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বাগান মালিকদের সংগঠন। মূলত কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাগানের সকল কর্মীদের জন্য করোনার দুটি ডোজ কে বাধ্যতামূলক করা হল তাদের তরফ থেকে। এই নিয়েই আজ চা বাগান মালিকদের দুটি সংগঠন ডুয়ার্স ব্র্যাঞ্চ অফ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন ও টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হয় বিশেষ বিজ্ঞপ্তি।

সেখানে বলা হয়, বর্তমানে গোটা দেশের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে চা বাগানের সমস্ত শ্রমিকদের জন্য দ্বিতীয় ডোজের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় নিয়মিত কাজের থেকে বঞ্চিত থাকতে হতে পারে তাদের। যা প্রকাশ্যে আসার পর থেকেই টিকা গ্ৰহনের জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় শ্রমিকদের মধ্যে।

টিকা ছাড়া কাজ নয়, ঘোষণা চা বাগান মালিক সংগঠনের

মালিক সংগঠনের তরফের এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে রাজ্যের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তাদের তরফ থেকে আরো জানানো হয়, মূলত যেদিন শ্রমিকরা টিকা নিতে যাবেন, সেদিন সেই সমস্ত কর্মীদের যাতে সবেতন ছুটির ব্যবস্থা করা যায় সেদিকেও নজর রাখা হচ্ছে। বলা বাহুল্য বর্তমান পরিস্থিতির কথা বিচার করে চা বাগান মালিকদের এই সিদ্ধান্ত যে যথেষ্টই ইতিবাচকপূর্ণ সে কথা স্বীকার করে নিয়েছে রাজ্যের শাসক দলের এই শ্রমিক সংগঠন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন