Kalighat Temple: তারাপীঠের পর খুলছে কালীঘাট মন্দির, ভক্তদের প্রবেশে কি নিষেধাজ্ঞা জানালো কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  সারা দেশে লাফ দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ভয়ে যুবুথুবু অবস্থা রাজ্য সহ গোটা দেশ-বিদেশের। তবে এবার তারাপীঠ ও মায়াপুরের পর খুলতে চলেছে কালীঘাট মন্দিরও। এ রাজ্যের অন্যান্য জেলা তো বটেই, হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে কলকাতাতেও। এই অবস্থায় ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ লক্ষের ঘর পার দেশে দৈনিক কোভিড সংক্রমণ, বাড়ছে ওমিক্রনও

করোনা আবহে রাজ্যের বহু মন্দিরের দরজাই আপাতত বন্ধ। তবে কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, গর্ভগৃহে ভক্তদের প্রবেশের অনুমতি না থাকলেও খোলা থাকবে কালীঘাট মন্দির। বাইরে থেকে দর্শনের ব্যবস্থাও থাকছে। আগামী ১১-২৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন।

তারাপীঠের পর খুলছে কালীঘাট মন্দির, ভক্তদের প্রবেশে কি নিষেধাজ্ঞা জানালো কর্তৃপক্ষ

তারাপীঠের পর খুলছে কালীঘাট মন্দির, ভক্তদের প্রবেশে কি নিষেধাজ্ঞা জানালো কর্তৃপক্ষ
তারাপীঠের পর খুলছে কালীঘাট মন্দির, ভক্তদের প্রবেশে কি নিষেধাজ্ঞা জানালো কর্তৃপক্ষ

অনেকদিন বন্ধ থাকার পর গত বছরের ৩১ জুলাই ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেয় মন্দির কর্তৃপক্ষ। কিন্তু করোনার রমরমা বাড়ায় পাঁচ মাস পর ফের একবার বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। তাই বেশ কিছুটা চিন্তাই আছেন ভক্তবৃন্দ, কিন্তু তাদের কথা মাথায় রেখেই অন্যান্য তীর্থ স্থানের মতোই ভক্তদের জন্যে খুলছে কলকাতার কালীঘাট মন্দির। যদিও বা বিধিনিষেধ মেনেই চলবে মন্দিরের কাজকর্ম। সঙ্গে ভক্তদেরও মানতে হবে কোভিড প্রোটকল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন