‘চোর চোর চোরটা’ স্লোগানের পাল্টা, ফুল হাতে সায়ন্তিকাকে দেখতে গেলেন বিজেপি বিধায়ক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল সকালে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তাঁর গাড়িতে ধাক্কা দেয় লরি। জখম হন তৃণমূল নেত্রী। আজ তাঁকে ফুল হাতে দেখতে গেলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

আরও পড়ুনঃ এসএসসি কে ঘিরে নয়া জটিলতা, নোটিশ নিতে নারাজ অনেকেই

শুক্রবার সকালে বাঁকুড়ার সার্কিট হাউসে ফুলের তোড়া নিয়ে গিয়ে সায়ন্তিকার সঙ্গে দেখা করেন তিনি। সার্কিট হাউস থেকে বেরিয়ে বিজেপি বিধায়ক উপস্থিত সাংবাদিকদের বলেন, “বিধানসভা ভোটের আগে থেকেই সায়ন্তিকার সঙ্গে আলাপ ছিল। তিনি আমার ছোট বোনের মতো। বৃহস্পতিবার বিধানসভায় থাকাকালীন তাঁর দুর্ঘটনার খবর পাই। তখন থেকেই উদ্বিগ্ন ছিলাম। আজ সায়ন্তিকার সঙ্গে দেখা করে কথা বলে আশ্বস্ত হলাম। এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই।”

বিজেপি বিধায়কের সাথে কি কথা হল তা জানতে চাইলে সাংবাদিকদের সায়ন্তিকা বলেন, ‘উনি খোঁজ নিতে এসেছিলেন। স্বাভাবিক কথাবার্তা হয়েছে। এরসাথে রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না। এই সাখ্যাতের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।’

‘চোর চোর চোরটা’ স্লোগানের পাল্টা, ফুল হাতে সায়ন্তিকাকে দেখতে গেলেন বিজেপি বিধায়ক!

'চোর চোর চোরটা’ স্লোগানের পাল্টা, ফুল হাতে সায়ন্তিকাকে দেখতে গেলেন বিজেপি বিধায়ক!
‘চোর চোর চোরটা’ স্লোগানের পাল্টা, ফুল হাতে সায়ন্তিকাকে দেখতে গেলেন বিজেপি বিধায়ক!

উল্লেখ্য, বুধবার বাঁকুড়ার ১৬ নম্বর ওয়ার্ডে নীলাদ্রিকে কটাক্ষ করে ‘চোর চোর চোরটা’ স্লোগান উঠেছিল। সেই মিছিলে ছিলেন সায়ন্তিকাও। স্লোগানের সাথে গলা মিলিয়েছিলেন সায়ন্তিকাও। এই ঘটনার পরে আজ সায়ন্তিকাকে বোন বলে সম্বোধন করে ফুল হাতে দেখা করতে যাওয়ায় বিধায়কের রাজনৈতিক সৌজন্য দেখতে রাজনৈতিক মহল। কারন বর্তমান রাজনীতির সাথে সৌজন্যের দূরত্ব যোজন যোজনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন