অবশেষে শ্রীলেখা মিত্রের করা স্বজনপোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন প্রসেনজিৎ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে শ্রীলেখা মিত্রের করা স্বজনপোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন প্রসেনজিৎ। গত জুন মাসে টলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আমি শ্রীলেখা’-য়  বলেছিলেন” ইন্ডাস্ট্রিতে গডফাদার খুবই গুরুত্বপূর্ণ। যারা কোনো কিছুর বিনিময়ে কাজ পাইয়ে দেন। আমার সেই কোনো গডফাদার ছিল না। সেই সময় প্রসেনজিৎ,চিরঞ্জিত, তাপস দারাই ইন্ডাস্ট্রি চালাতো। কিন্তু বুম্বাদা ছিলেন নাম্বার ওয়ান।’ এছাড়া তিনি আরও বলেছিলেন,তার যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে কাজ দেওয়া হয়নি। সেই সময় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে প্রসেনজিতের প্রেম চলায় ঋতুপর্ণা দেরি করে এসোও নায়িকার রোল পেয়ে যেত।

আরও পড়ুনঃ অ্যাম্বুল্যান্স এবং হাসপাতালের বেডের পর্যাপ্ত বন্দোবস্ত। নির্দেশ মুখ্যমন্ত্রীর।

এরপর গত জুন মাসের শেষের দিকে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের এই ভিডিওর জন্য টলিউড ইন্ডাস্ট্রি তোলপাড় হয়ে যায়। অভিনেত্রী শ্রীলেখা মিত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের বিরুদ্ধে স্বজনপোষনের অভিযোগ আনেন। এমনকি তাঁকে সরিয়ে ছবিতে ঋতুপর্ণাকে সুযোগ দেওয়ার অভিযোগও করেন অভিনেত্রী।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই সময় মুখ না খুললেও অবশেষে এই বিষয়ে মুখ খুললেন।সম্প্রতি অভিনেতা জয়জিৎ ব‍ন্দোপাধ‍্যায়ের সঙ্গে একটি লাইভ চ‍্যাটে কারোর নাম না করেই তিনি তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের উত্তর দেন।অভিনেতার কথায়, “সিনেমা জগতে আমার প্রায় ৩৫ বছর হয়ে গিয়েছে। এই সিনেমার জগতটা গোটা পৃথিবী জুড়ে একই রকম‍। আমার একটাই প্রশ্ন, কেউ যদি আমায় ভুল প্রমাণ করতে পারে আমি মাথা পেতে নেব। তুমি সবকিছু করতে পারো। কিন্তু দর্শক টিকিট কেটে সিনেমা দেখবে কিনা সেটা তোমার হাতে নেই। তুমি জোর করে তাদেরকে টিকিট কাটাতে পারবে?”

অবশেষে শ্রীলেখা মিত্রের করা স্বজনপোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন প্রসেনজিৎ। তিনি সেই ভিডিওটিতে আরও বলেছেন,” দর্শকেরা নিজের পছন্দের অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী পরিচালক স্ক্রিপ্ট রাইটার দের ছবি দেখবে। কোন শক্তি দিয়ে তাদের জন্য আটকানো যাবে না। ঈশ্বরের আশীর্বাদে,  পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদে মানুষ আমার সিনেমা দেখেন। এতে আমার কোন দোষ বা অন্যায় নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন