কবে হবে মাধ্যমিক টেস্ট? বাধ্যতামূলক করল পর্ষদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কবে হবে মাধ্যমিক টেস্ট, এনিয়ে প্রশ্ন ছিল ছাত্রদের।  আগামী ১৩ থেকে ২৪ তারিখের মধ্যে সমস্ত মাধ্যমিক পরিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা সেরে ফেলার নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরেই বুধবার মাধ্যমিক পরিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ অফলাইনেই হবে টেস্ট পরীক্ষার, কি বলছেন উচ্চ শিক্ষা সংসদ!

পর্ষদের তরফে জানানো হয়েছে, কোভিডের নতুন প্রজাতি ‘ওমিক্রন‘ এর সংক্রমণের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ থেকে ২৪ তারিখের মধ্যে হবে পরীক্ষা। পরীক্ষায় প্রশ্নপত্র ঠিক করবে স্কুলগুলি। খাতাও দেখবে স্কুল শিক্ষকরা। প্রশ্নপত্রের মাথায় লেখা থাকবে স্কুলের নাম। প্রশ্নপত্রের প্যাটার্ন নির্ধারণ করবে পর্ষদ।

প্রতিটি ছাত্রদের পাওয়া নম্বর পর্ষদদের পাঠাতে হবে। টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষার নম্বর দিতে পাবে মধ্যশিক্ষা পর্ষদ। মৌখিক এবং লিখিত মিলিয়ে মোট ৭ টি বিষয়ের ৭০০ নম্বরের পরীক্ষা হবে। এই নম্বরের ভিত্তিতে আগামী দিনে ছাত্রদের ভবিষ্যত নির্ধারিত হবে?

মঙ্গলবার উচ্চ শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর অর্থাৎ চলতি বছরের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা সেরে ফেলতে হবে। আজ স্কুলগুলিকে এই মর্মেই নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ। এক দিকে করোনা অন্যদিকে মাথার ওপর খাঁড়ার মত টেস্ট পরীক্ষা, কি করবে এবার দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা?

কবে হবে মাধ্যমিক টেস্ট, নিয়মাবলী পর্ষদের 

কবে হবে মাধ্যমিক টেস্ট, নিয়মাবলী পর্ষদের 
কবে হবে মাধ্যমিক টেস্ট, নিয়মাবলী পর্ষদের 

ইতিমধ্যেই কোভিড বিধি মেনে রাজ্যে স্কুল খুলে গিয়েছে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি চলছে পঠন পাঠন প্রক্রিয়া। তাই দ্রুত পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার সুচি ঘোষণা পর্ষদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন