lSL Derby : ‘ডার্বি জিতবে সেই যে নিতে পারবে চাপ’, মন্তব্য রহিম নবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা এরপরেই হিরো ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। যা বিগত কয়েকদিন ধরেই উন্মাদনা দেখা দিয়েছে গোটা শহর জুড়ে। তবে এবার প্রথা মেনে যুবভারতী তে ডার্বি না হলেও টিভির মাধ্যমে তিলক ময়দানের দিকে নজর রাখবে ফুটবলপ্রেমী মানুষ। তবে সেই ম্যাচ নিয়তেই এবার মতামত দিলেন রহিম নবি।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার ১৩ বছর, টুইটারে শ্রদ্ধা নিবেদন বিরাটের

এবারের আইএসএলের প্রথম ম্যাচে কেরালা কে ৪-২ ব্যাবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে লোপেজ হাবাসের এটিকে মোহনবাগান। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে জামশেদপুর এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে রয়কৃষ্ণাদের মুখোমুখি হবে লাল-হলুদ।

এই ম্যাচ নিয়ে নজরবন্দির সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন রহিম নবি। শুরুতেই ডার্বির প্রসঙ্গে নবি বলেন, ডার্বি ম্যাচ ঘিরে সর্বদাই উন্মাদনা তুঙ্গে থাকে ফুটবলপ্রেমী মানুষদের। তবে বর্তমানে কোভিড পরিস্থিতির জন্য সমস্ত কিছু ভার্চুয়ালই হওয়ার কিছুটা হলেও জৌলুস হারিয়েছে মোহন-ইস্টের এই মহারন।

তবে ডার্বি ম্যাচে দল সাজানোর প্রসঙ্গে নবি বলেন, গতবারের মতই নিজেদের বেশিরভাগ খেলোয়াড়ই ধরে রেখেছে হাবাসের বাগান শিবির। সেইসঙ্গে প্রথম ম্যাচে কেরালা কে ব্যাপক ব্যবধানে হারিয়ে চনমনে রয়েছে রয়কৃষ্ণারা। তবে সন্দেশ ঝিঙ্গান ও তিরির অবর্তমানে কিছুটা সমস্যা দেখা দিতে পারে বাগানের। তাই এই সুযোগেই নিজেদের আক্রমণে ধাঁর বাড়িয়ে গোলের মুখ খুলতে পারে ইস্টবেঙ্গল।

সেইসঙ্গে তিনি আরও বলেন, ধারে ভারে লড়াইতে হুগো বুমোসরা এগিয়ে থাকলেও সঠিক পরিবর্তন এনে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন লাল-হলুদ ফুটবলাররা। সেক্ষেত্রে দলের মধ্যে বেশ কয়েকটি পরিবর্তন আনাড় কথা ও বলেন দেশের জনপ্রিয় এই তারকা ফুটবলার। তিনি বলেন, ” চিমার পজিশনে হাওকিপ কে আনলে কিছুটা হলেও পরিবর্তন আসবে দলের খেলায়। পাশাপাশি ম্যাচের শুরু থেকেই যদি জ্যাকিচাঁদ কে রাখা যায় এবং মহম্মদ রফিক কে সাইডব্যাকের পরিবর্তে উপরের দিকে খেলানো যায় সেক্ষেত্রে ও পরিবর্তন আসবে ম্যাচে।”

‘ডার্বি জিতবে সেই যে নিতে পারবে চাপ’, বললেন নবি

Syed Rahim Nabi - Home | Facebook
‘ডার্বি জিতবে সেই যে নিতে পারবে চাপ’, মন্তব্য রহিম নবির

তবে সবশেষে ম্যাচের ফলাফলের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ডার্বির মত ম্যাচে সমস্ত কিছুই সম্ভব তবে অধিকাংশ ক্ষেত্রেই অমীমাংসিত হিসেবে শেষ হয়ে থাকে। তবে শেষ হাসি কাদের জন্য তোলা থাকে এখন সেদিকেই নজর সকলের।

ATK Mohun Bagan vs East Bengal: Head-to-head record, top goalscorers and all you need to know about Kolkata Derby
‘ডার্বি জিতবে সেই যে নিতে পারবে চাপ’, মন্তব্য রহিম নবির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন