বৈঠকের সমাপন, শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার দিল্লীর সাউথ ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শেষে আগামী বছর বিশ্ববাংলা শিল্প সম্মেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংঘাতের আবহে বন্ধুত্বপূর্ণ বৈঠকের সমাপন । 

আরও পড়ুনঃ আমি তো আগে থেকেই যোগদান করে রয়েছি, মমতা সাক্ষাতে জানালেন সুব্রক্ষণ্যম

এদিন তিনি বলেন, ” রাজনৈতিক মতবিরোধ থাকবেই। কিন্তু রাজ্য এবং কেন্দ্রের শিল্পের উন্নতির কথা মাথায় রেখে আমাদের স্কলের এগিয়ে আসা দরকার। কারণ, রাজ্য এগোলে তবেই দেশ এগোবে। তাই দেশের শিল্পের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের স্কলের এগিয়ে আসা প্রয়োজন”। তাই আগামী বছর এপ্রিল মাসে রাজ্যের শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহবান জানালেন তিনি।  

এদিন রাজ্যের বেশ কিছু বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে বৈঠক হয়। যার মধ্যে রয়েছে আগামী কয়েক বছরে রাজ্যের বকেয়া টাকা আদায়। মোট ৯৬,৬৫৫ কোটি টাকা রাজ্যের বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। সেই টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন তিনি। বকেয়া টাকা না পেলে একাধিক প্রকল্পের কাজ অচল হয়ে যাবে।

এছাড়াও বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। সেখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মাফিক একে অপরের সঙ্গে সমঝোতা রেখে কাজ করা উচিত। উদাহরণ হিসাবে তুলে ধরেন সম্প্রতি বিএসএফের গুলিতে তিন জনের মৃত্যুর কথা। এছাড়াও সীমান্তবর্তী এলাকাগুলির একাধিক উদাহরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে তুলে ধরেন তিনি।

কথা রয়েছে টিকাকরণ নিয়েও। ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুরা যাতে টিকা পায় সেজন্য সরকারের বিশেষজ্ঞ কমিটিকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও কেন্দ্রের তরফে রাজ্যে টিকার সরবরাহ যাতে আরও বাড়ানো যায় সেই আর্জি জানিয়েছেন তিনি।

বৈঠকের সমাপন, রাজ্যের একাধিক বিষয় নিয়ে আলোচনা 

বৈঠকের সমাপন, রাজ্যের একাধিক বিষয় নিয়ে আলোচনা 
বৈঠকের সমাপন, রাজ্যের একাধিক বিষয় নিয়ে আলোচনা

পাশপাশি পাট শিল্প এবং বন্ধ চটকল গুলিকে খোলার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তৃণমূল সুপ্রিমোর কথায়, এবিষয়ে দুই পক্ষই একমত পোষণ করেছেন। এমনকি রাজ্যকে আলাদা করে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন