দ্রুত শুরু হবে সমস্ত শ্রেণীর ক্লাস, ঘোষণা শিক্ষামন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ দিন পর মঙ্গলবার থেকে খুলছে স্কুল। চলবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস। কিন্তু কবে থেকে শুরু হবে সমস্ত শ্রেণীর পঠনপাঠন? এর উত্তরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, দ্রুত শুরু হবে সমস্ত শ্রেণীর ক্লাস। 

আরও পড়ুনঃ লাগাতার অনশনেও মিলছে না উত্তর, মৃত্যু হবু শিক্ষদের

প্রায় দেড় বছর ধরে স্কুল বদনহ থাকার কারণে অনলাইনে চলেছে স্কুল প্রক্রিয়া। এর ফলে ছাত্রছাত্রীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করছেন অভিভাবকরা। তাই সরকারের ঘোষণার দিকে তাকিয়ে সকলেই।

এবিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চারটি শ্রেণীর ক্লাস। আমরা কলেজ খুলে দিচ্ছি। করোনা পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রুত শুরু হবে সমস্ত শ্রেণীর ক্লাস । এমনটাই আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।

দ্রুত শুরু হবে সমস্ত শ্রেণীর ক্লাস, মুখিয়ে অভিভাবকরা

দ্রুত শুরু হবে সমস্ত শ্রেণীর ক্লাস, মুখিয়ে অভিভাবকরা
দ্রুত শুরু হবে সমস্ত শ্রেণীর ক্লাস, মুখিয়ে অভিভাবকরা

মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে সমস্ত ক্লাস। করোনা বিধি মেনেই চলবে ক্লাস। তার আগে স্কুলগুলিতে স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূরত্ব বিধি বজায় রাখতে চলছে মার্কিংয়ের ব্যবস্থা। কলেজে ঢুকতে গেলে ছাত্রছাত্রীদের নিতে হবে মাস্ক। যাতে সকলে মাস্ক পড়তে পারেন সেজন্য প্রত্যেকটি বিল্ডিংয়ে ঝোলানো হচ্ছে মাস্ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন