পড়ল জবা ফুল , আজ জানবাজার সম্মিলিত কালীপুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর কটা দিনের অপেক্ষা মাত্র তারপর গতবছরের মত এবছর ও কোভিড বিধি মেনে শহর জুড়ে পূজিত হবেন মা কালী, সেইসঙ্গে আলোর উৎসবে মেতে উঠবে গোটা শহর। তবে তাঁর আগেই আজ থেকে শহরের পুজো উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ‘স্পিন দিয়ে ভারত কে শেষ করবে আফগানিস্তান’ ভবিষ্যৎবানী শোয়েবের 

এবছর মহালয়ার দিন থেকেই শহরের দুর্গা পুজো উদ্বোধনের কাজ শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেইসময় তাঁর হাত ধরেই উদ্বোধন হয়েছিল চেতলা অগ্রণী সহ একাধিক জনপ্রিয় পুজো কমিটির পুজো মণ্ডপ। সেইমত ই এবারের এই কালী পুজোয় তাঁর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ই উদ্বোধন হল জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতির পুজো মণ্ডপ।

সেখানে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি মায়ের পায়ে জবা ফুল উৎসর্গ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকেই সকলের উদ্দেশ্যে আসন্ন কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা বার্তা প্রেরন করেন তিনি।

পড়ল জবা ফুল , আজ জানবাজার সম্মিলিত কালীপুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

পড়ল জবা ফুল , আজ জানবাজার সম্মিলিত কালীপুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

অপরদিকে করোনার মত পরিস্থিতি তে হাইকোর্টের তরফ থেকে প্রথম দিকে সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হলে সারা বাংলা বাজি কমিটির তরফ থেকে আপিল করা হয় সুপ্রিমকোর্টে সেখানে সকলের কথা মাথায় রেখে কেবল মাত্র পরিবেশ বান্ধব বাজিতেই অগ্রাধিকার দেওয়া হয়। যারফলে কিছুটা হলেও দুঃখ ঘুচতে চলেছে বাজি ব্যবসায়ীদের।

পড়ল জবা ফুল , আজ জানবাজার সম্মিলিত কালীপুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন