নজরবন্দি ব্যুরোঃ চিন্তা বাড়াচ্ছে রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের গতি বৃদ্ধি পেয়েছে কলকাতাতেও। আজ কলকাতা পুরসভা সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় ২৬০ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। আর কলকাতায় ২৬০ আক্রান্তের মধ্যে ১৬৩ জনের দুটি ডোজ সম্পুর্ন হয়ে গিয়েছিল! এই পরিসংখানে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। প্রশ্ন উঠছে তাহলে কি ভ্যাকসিন কাজ করছে না?
আরও পড়ুনঃ কোজাগরীর রাতে ছোট্ট লক্ষ্মীকে খুন, একবালপুর কাণ্ডে গ্রেফতার মা, আটক বাবা
যদিও এই পরিসংখ্যান আজকের প্রদত্ত বুলেটিনে আপডেট হবেনা। কিন্তু বাড়তে থাকা সংক্রমনের গতি ভয় ধরাচ্ছে আমজনতা কে। কারন গত বৃহস্পতিবার রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৩০ যা ৭ দিনের মধ্যে বৃদ্ধি পেয়েছে প্রায় ৭৫%। এদিকে ডাবল ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হচ্ছেন আমজনতা। কারন গত ২৪ ঘন্টায় কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২৬০ জন, যার মধ্যে ১৬৩ জনেরই সম্পূর্ণ হয়েছে ভ্যাকসিনের দুটি ডোজ!
কলকাতায় ২৬০ জন আক্রান্তের মধ্যে যে ১৬৩ জনের ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে তাঁদের মধ্যে ১২০ জনই উপসর্গহীন এবং ৪৩ জনের উপসর্গ রয়েছে। এদিকে কিছুক্ষন আগে করোনা ভাইরাসের বুলেটিন দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। পুজোর পরেই সংক্রমনের গতি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।
কলকাতায় ২৬০ আক্রান্তের মধ্যে ১৬৩ জনের দুটি ডোজ সম্পুর্ন

রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৩৩ হাজার ১৮ টি। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৭৫ জন। যা নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৫৭ হাজার ৯০ জন। বাংলায় করোনা ভাইরাসের কবলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ২১ জন। সার্বিক ভাবে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।



