নজরবন্দি ব্যুরোঃ নিত্যযাত্রীদের জন্যে সুখবর, আগামীকাল থেকেই ৬৫ টি ট্রেন বাড়াচ্ছে পূর্ব রেল। রাজ্যের ভোট পর্বের মাঝে করোনার দ্বিতীয় ঢেউ ঢুকে পড়ায় লাগামহীন হয়েগিয়েছিল ভাইরাসের সংক্রমণ। ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল মৃত্যু সংখ্যা। আর তা ঠেকাতে লোকাল ট্রেন, মেট্রো বন্ধ করার পাশাপাশি কার্যত আংশিক লকডাউন জারি করা হয় বাংলায়। সেই বিধি এখনও কার্যকর রয়েছে। বিধিনিষেধ জারি থাকবে আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আরও পড়ুনঃ বঞ্চনার অবসান চাই, আন্দোলনে নামছে নবম-দ্বাদশ মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা।
এদিকে নতুন ঘোষনায় ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস খোলা থাকবে। সুতরাং চাপ পড়বে পরিবহনে। যার অন্যতম বড় অংশ লোকাল ট্রেন। কিভাবে অফিসে আসবেন যাত্রীরা তা নিয়ে চিন্তা বাড়ছিল চাকুরীজীবীদের। এবার মুশকিল আসান করল পূর্ব রেল। নিত্যযাত্রীদের জন্যে সুখবর, আগামীকাল থেকেই হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে মোট ৬৫টি টি স্টাফ স্পেশাল ট্রেন বাড়ানো হচ্ছে।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ দেশে প্রবেশ করার পর অন্যান্য রাজ্যের মত এরাজ্যেও চালু হয় আংশিক লকডাউন। জারি হয় কঠোর বিধি নিষেধ। বন্ধ হয়ে যায় গন পরিবহণ। বাস, মেট্রোর মত বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন পরিষেবা। এই পরিস্থিতিতে রেল তাঁদের নিজেদের কর্মীদের যাতায়াতের জন্যে চালু রাখে ৩৪২ টি স্টাফ স্পেশাল। এদিকে রাজ্য জরুরি পরিসেবার সাথে যুক্ত ব্যাক্তিদের সেই ট্রেনে ওঠার অনুমতি দেয়। ফলে ভিড় বাড়তে শুরু করে।
ক্রমে শিকেয় ওঠে দূরত্ববিধি। রেল রাজ্যকএ আবেদন জানায় লোকাল ট্রেন চালানোর জন্যে। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি নবান্ন। এদিকে নতুন ঘোষনায় ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি এবং বেসরকারি অফিস চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই স্বাভাবিকভাবেই স্টাফ স্পেশালে ব্যাপক ভিড় বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই কারনেই একপ্রকার বাধ্য হয়ে ৬৫ টি স্টাফ স্পেশাল বাড়াচ্ছে রেল।
এই ৬৫ টি স্টাফ স্পেশালের মধ্যে হাওড়া ডিভিশনে বরাদ্দ হয়েছে ২৫টি এবং শিয়ালদহের জন্যে বরাদ্দ হয়েছে ৪০ টি। বুধবার থেকে এই অতিরিক্ত ৬৫ টি স্টাফ স্পেশাল সহ মোট ৪০৭টি স্টাফ স্পেশাল ট্রেন চলবে রাজ্যে।



