চাহালের থেকে ৬০ কোটি টাকা খোরপোশ? কী বললেন ধনশ্রীর পরিবার

ধনশ্রী বর্মার পরিবার স্পষ্ট ভাষায় জানাল, চাহালের থেকে ডিভোর্সের জন্য ৬০ কোটি টাকা খোরপোশ চাওয়ার খবর মিথ্যে এবং ভিত্তিহীন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সম্প্রতি যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে, তবে এখনও দুপক্ষই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু বলেনি। একই সঙ্গে সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি বিতর্কিত খবর, যেখানে দাবি করা হচ্ছে, ধনশ্রী বর্মা চাহালের থেকে ৬০ কোটি টাকা ডিভোর্সের খোরপোশ চেয়েছেন। তবে ধনশ্রীর পরিবার এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

ধনশ্রীর পরিবারের এক সদস্য জানান, “এই ধরনের খবরে কোনও সত্যতা নেই। খোরপোশ নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে। এমন ধরনের গুজব ছড়ানো অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয়।” তিনি আরও বলেন, “এভাবে ভুল খবর ছড়িয়ে, শুধু আমাদের পরিবারকেই নয়, পুরো ঘটনা এবং সংশ্লিষ্ট দুপক্ষকেই ক্ষতি করা হচ্ছে। আমরা সংবাদ মাধ্যমদের অনুরোধ করব, সত্যতা যাচাই না করে এসব খবর প্রচার করবেন না।”

এদিকে, ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি এখনো বিচারাধীন। তিনি বলেন, “অনেক ভুয়ো খবর রটছে, যা যাচাই করা দরকার।”

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বান্দ্রার ফ্যামিলি কোর্টে উপস্থিত ছিলেন এই তারকা দম্পতি। সেখানে তাঁরা জানায়, গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন তারা। আদালতে চাহাল ও ধনশ্রী এই বিষয়টি নিশ্চিত করেন। তারপর, চাহাল তাঁর ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে লেখেন, “ঈশ্বর নানা বিপদের হাত থেকে রক্ষা করেছেন।” অন্যদিকে, ধনশ্রী ইনস্টাগ্রামে লিখেছেন, “ঈশ্বরে বিশ্বাস রাখলে সব ভালো হয়।”

এছাড়া, বেশ কিছুদিন ধরেই এই তারকা দম্পতির বিচ্ছেদের গুজব শোনা যাচ্ছিল, যা এখন কিছুটা স্পষ্টতা পেয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন