বিক্ষিপ্ত অশান্তির মাঝেই ঢেলে ভোট, ১টার মধ্যেই ভোট পড়ল প্রায় ৬০ শতাংশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিক্ষিপ্ত অশান্তির মাঝেই ঢেলে ভোট পড়ছে ষষ্ঠ দফায়। ৪৩ আসনে চলছে নির্বাচন। গত ৫ দফার নির্বাচন শেষে যুযুধান প্রতিপক্ষ তৃণমূল-বিজেপি উভয় শিবির দাবি করেছে তাঁদের প্রাপ্ত আসন প্রায় ম্যাজিক ফিগার ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচন। এই দফায় মোট ৪টি জেলার ৪৩ আসনে হচ্ছে ভোট গ্রহণ। জেলাগুলি হল, ১) পূর্ব বর্ধমান ২) উত্তর দিনাজপুর ৩) নদিয়া ৪) উত্তর ২৪ পরগণা।

আরও পড়ুনঃ কেরলের পথে বাংলা, রাজ্যে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে ভ্যাক্সিন দেবে মমতার ‘বেঙ্গল এক্সপ্রেস’

পূর্ব বর্ধমানের আসনগুলি হল – ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি। উত্তর দিনাজপুরের আসনগুলি হল – চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার। নদিয়ার আসনগুলি হল – করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।

উত্তর ২৪ পরগণার ১৭ আসনে ভোট গ্রহণ হচ্ছে বৃহস্পতিবার। আসনগুলি হল – বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর। ২০১৬ সালে এই ৪৩ আসনে লড়াই ছিল বাম-কংগ্রেস বনাম তৃণমূলের। কিন্তু ছবিটা বদলে যায় ২০১৯ লোকসভা নির্বাচনে। বাম কংগ্রেস কে পেছনে ফেলে তৃণমূলের সাথে সরাসরি টক্কর দেয় বিজেপি।

ভোট ষষ্ঠীতে উজাড় করা জনমত, যেন ভোটদানের উৎসবে নেমেছেন মানুষ। বেলা ১টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৫৭.৩০ শতাংশ। এর মধ্যে উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট পড়েছে ৬০.৪৫ শতাংশ, নদিয়ার ৯টি আসনে ভোট পড়েছে ৫৯.০১ শতাংশ, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোট পড়েছে ৫১.৯৬ শতাংশ এবং পূর্ব বর্ধমানের ৮টি আসনে ৬২.৭২ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন