সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করলে ৫ বছরের জেল! নয়া আইন নিয়ে বিতর্ক কেরলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করলে ৫ বছরের জেল! নয়া আইন নিয়ে বিতর্ক কেরলে ।তুমুল বিরোধিতার মধ্যেই বিতর্কিত কেরল পুলিশ আইনের সংশোধনী অর্ডিন্যান্সে স্বাক্ষর করলেন রাজ্যপাল আরিফ মহম্মদ। নতুন অর্ডিন্যান্সের ফলে আরও কঠোর হল এই আইন। এর ফলে কেরলে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করলে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

আরও পড়ুনঃরোমিও-জুলিয়েট তো গল্প, শোভন-বৈশাখী কিন্তু বাস্তব!

বিরোধীদের অভিযোগ, এই আইনের বলে বাকস্বাধীনতা এমনকী, সংবাদমাধ্যমের স্বাধীনতাও বিপন্ন হবে।যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর কথায়, ‘‘কেরল পুলিশ আইনের এই নতুন সংশোধনী কোনওভাবেই বাকস্বাধীনতা কিংবা পক্ষাপাতিত্বহীন সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবহৃত হবে না।’’ মহিলা এবং শিশুদের বিরুদ্ধে বাড়তে থাকা সাইবার অপরাধ রুখতেই এই সংশোধন বলে দাবি করেছে কেরল সরকার।সংশোধিত আইনের প্রস্তাব অনুযায়ী, যে কোনও ব্যক্তি যে কারও বিরুদ্ধে মামলা রুজু করতে পারবেন। তাছাড়াও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করতে পারবে। ফলে নিঃসন্দেহে এই আইনের বলে পুলিশের ক্ষমতা বাড়ল।

এবার থেকে কেরলে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক পোস্ট করলে ৫ বছর পর্যন্ত জেল কিংবা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা দু’টোই হতে পারে।বিরোধীরা এই নয়া সংশোধনের তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, এই আইন পুলিশকে অহেতুক সীমাহীন ক্ষমতা প্রদান করবে এবং এর অপব্যবহারের সম্ভাবনাও রয়েছে। এর ফলে  এটি সংবাদমাধ্যমের স্বাধীনতাও বিপন্ন হবে। রাজ্য সরকার এই আইনকে কাজে লাগিয়ে সমালোচকদের কণ্ঠরোধ করতে পারে। কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম টুইট করে জানিয়েছেন নয়া সংশোধনী তাঁকে ‘স্তম্ভিত’ করে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করলে ৫ বছরের জেল! নয়া আইন নিয়ে বিতর্ক কেরলে ।যদিও কেরল সরকারের বক্তব্য, আপাতত যে আইন রয়েছে, তা সাইবার অপরাধ রুখতে যথেষ্ট নয়। তাছাড়া আরও জানানো হয়েছে, গত মে মাসেই কেরলের মুখ্যসচিব এবং ডিজিপিকে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত