নজরবন্দি ব্যুরো: ফের কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানি জঙ্গিদের। তবে সেই অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেয় জম্মু ও কাশ্মীর পুলিশ। পাঁচ পাক জঙ্গিকে খতমও করে পুলিশ। জানা গিয়েছে, আজ সকালে কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে এই ঘটনা ঘটে। অনুপ্রবেশ রুখতে অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী।
আরও পড়ুন: মধ্যবিত্তের স্বস্তি, কমতে চলেছে ভোজ্য তেলের দাম
সেই সময় জঙ্গিদের খতম করা হয়। বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা ও পুলিশ। উত্তর কাশ্মীর জেলার জুমাগুন্ড এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরক্ষা বরাবর বিশেষ খবরের ভিত্তিতে তল্লাশি চালানো হয় ওই রাতে। কাশ্মীরের এ ডি জি পি বিজয় কুমার ট্যুইটারে জানান, এনকাউন্টারে পাঁচ বিদেশি জঙ্গিকে খতম করা হয়েছে।

ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। পুলিশের তরফে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়েই সেনা এবং পুলিশের জওয়ানরা কুপওয়াড়া জেলার প্রকৃত নিয়ন্ত্রণরেখার জুমাগুন্ড এলাকায় তল্লাশি অভিযান চালু করেছিল। সেই সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
ফের কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর হাতে খতম ৫ পাক জঙ্গি

সেই সময় জওয়ানরা অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পালটা গুলি চালায় জঙ্গিরাও। তবে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সামনে দাঁড়াতে পারেনি পাক জঙ্গিরা। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মৃত্যু হয় পাঁচ জঙ্গির।



