কোকেন কান্ডের জের! ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলা হচ্ছে রাকেশ পুত্র সহ ৪ জন কে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কোকেন কান্ডের জের! বিজেপি নেতা রাকেশ সিং গত ১০ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত। মোদি জমানায় ধীরে ধীরে সে নিজের প্রভাব প্রত্তিপত্তি বাড়িয়ে গিয়ে রাজ্য বিজেপির পাশাপাশি বৃহত্তর কলকাতার অবাঙালি সমাজেও। কার্যত গোট কলকাতা ও দুই ২৪ পরগনার কলকাতা লাগোয়া এলাকার একটা বড় অংশেই রয়েছে রাকেশের প্রভাব।

আরও পড়ুনঃ টলিউডে দেবের ১৫ বছর, এবার OTT প্ল্যাটফর্মে চারটি ছবি

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা থেকে শুরু করে বিজেপির নবান্ন অভিযানে পুলিশকে আক্রমণ করার ঘটনায় শিরাকোলে নাড্ডার কনভয় থেকে প্ররোচনামূলক উস্কানি দিয়ে সংঘর্ষ ছড়ানোর চেষ্টা সব কিছুতেই রয়েছে রাকেশের প্রত্যক্ষ যোগাযোগ। পুলিশের খাতায় তার বিরুদ্ধে এইসব ঘটনা ছাড়াও মোট ৫৬টি মামলা জমা রয়েছে।

কিন্তু এর কোনটার সঙ্গেই রাকেশের প্রত্যক্ষ যোগাযোগের কোনও প্রমাণ পুলিশ হাতে পায়নি। তাই রাকেশকে তাঁরা এতদিন ধরতেও পারেননি। কিন্তু পামেলা গোস্বামীর মাদককাণ্ড রাতারাতি পুলিশের হাতে অস্ত্র তুলে দেয়। পামেলা পুলিশের কাছে সরসরি অভিযোগ করে রাকেশই তাঁকে ফাঁসিয়েছে।

গতকাল বিজেপি নেতা রাকেশ সিং গতকাল টানটান উত্তেজনা আর নাটকীয় ঘনঘটার মধ্যে দিয়ে পুলিশের হাতে প্রথমে আটক ও পরে গ্রেফতার হয়েছেন। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে তাঁর দুই সুপুত্র শুভম সিং ও সাহেব সিংকে।

কোকেন কান্ডের জের! গতকাল রাতে একই সঙ্গে পুলিশ গ্রেফতার করেছে রাকেশের এক সঙ্গী জিতেন্দ্র সিংকেও। এদের ৪জনকেই আজ আদালতে তোলা হবে। তবে রাকেশের এই গ্রেফতারিতে বিজেপির কার্যত মুখ থুবড়ে পড়ে দশা হয়েছে।

গত ২-৩ বছর ধরে কলকাতা ও দুই ২৪ পরগনা জেলায় বিজেপির যে বাড়বাড়ন্ত চোখে পড়ছিল তার একটা বড় কারনই ছিল এই রাকেশ। সেই রাকেশ রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে যদি পুলিশের হেফাজতে চলে যায় তাহলে এই দুই ২৪ পরগনা ও কলকাতার মোট ৭৫টি বিধানসভা কেন্দ্রে বিজেপির যাবতীয় ভোট মেশিনারি কার্যত অকেজো হয়ে যাবে। কারন অর্জুন সিংকেও বেশ কিছু ক্ষেত্রে নির্ভর করতে হয় এই রাকেশের ওপরেই। বিজেপির আর এখানেই মাথায় হাত পড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত