নজরবন্দি ব্যুরোঃ রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়ে থাকে,। কিন্তু এই বছর রাখি পূর্ণিমা পরেছে ৩০ ও ৩১ অগাস্ট। ফলে এই বছরটা একটু আলাদা। জেনে নিন কোন কোন শুভমুহুর্ত রয়েছে যেই সময় নিজের দাদাদের রাখি পরাবেন। জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুনঃ রাখিতে দাদা,ভাইকে ভালো মন্দ রেঁধে খাওয়াবেন না? রইল তেমনই কয়েকটি সহজ রেসিপি


শ্রাবণ পূর্ণিমা তিথি শুরু-৩০ অগাস্ট সকাল ১০টা ৫৯ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ-৩১ অগাস্ট সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত। তাছাড়াও রাখির পুজোর থালায় বিশেষ কয়েকটি জিনিস মনে করে রাখবেন সুগুলি হল ধূপ, ঘি। এবং এই ঘি দিয়েই জ্বালাতে হবে প্রদীপ। এবং ভাই ফোঁটা নাহলেও রাখির সময়ও যাতে থালাতে চন্দন মজুত থাকে সেই দিকে নজর দিতে হবে।

এবং আপনি যখন ভাইকে রাখি পরাবেন সেই সময় ইকে উত্তর বা পূর্ব দিকে বসতে বলবেন। এরপর মাথায় চন্দন দিয়ে একটি তিলক একে দিন। এরপর রাখি পরিয়ে দিন। রাখি পরানো হয়ে গেলে আরতি করে নিন। আরতির সাথে সাথে ভাইয়ের জন্য অবশ্যই মঙ্গল কামনা করুন।
৩০ নাকি ৩১ অগাস্ট! কবে পরাবেন রাখি?



সবশেষে ভাইকে মিষ্টি মুখ করিয়ে নিন। এবারে রাখি রাতের বেলাতে পরলেও কিন্তু আপনারা সকাল সকাল অতি অবশ্যই স্নান করে নেবেন। এরপর পরিস্কার একটি কাপড় পরে নেবেন। এরপর রাখি পরানোর আগে অবধি খান নিরামিষ খাবার। আমিষ খাবার কিন্তু এইদিন চলবেনা।







