নজরবন্দি ব্যুরোঃ এখন থেকে ঠিক তিন বছর আগে ১৪ জুন, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতকে তার মুম্বাইয়ের বান্দ্রার বাসায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আজ তার মৃত্যুবার্ষিকী। তার এই তিন বছরের মৃত্যুবার্ষিকীতে তার ভক্তরা বলিউড অভিনেতার জন্য তাদের সংহতি এবং উত্সর্গ দেখানোর জন্য তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন সকাল থেকে।
আরও পড়ুনঃ অভিনয় করে প্রথম পারিশ্রমিক ৫০ টাকা থেকে বর্তমানে ২০ কোটি! জানেন কোন অভিনেতা?


তার মৃত্যুর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) অভিযোগপত্র এখনও দাখিল করেনি কিংবা আনুষ্ঠানিকভাবে এই মামলাটি বন্ধ করেনি। এই সুশান্ত হত্যা মামলার তদন্ত প্রাথমিকভাবে ২০২০ সালে বিহার পুলিশ দ্বারা নথিভুক্ত করা হয়েছিল।

তবে সুশান্তের মৃত্যুটা আদতে হত্যা নাকি সত্যিই আত্মহত্যা তা নিয়ে এখনও বহু জলঘোলা রয়েছে। তার অনেক অনুগামীরা এখনও বিশ্বাস করেন যে তাকে হত্যাই করা হয়েছিল। তার এই মৃত্যুর দিনে এক অনুগামি তার ছবি পোস্ট করে তার সামাজিক মাধ্যমে লেখেন “সুশান্তের প্রতি অবিচারের ৩ বছর। কালো দিবস ১৪ জুন। মিস ইউ রিয়েল হিরো সুশান্ত সিং রাজপুত,”


“সুশান্তের প্রতি অবিচারের ৩ বছর” কালো দিবস!
তার আরও একজন অনুগামী লেখেন “সুশান্ত সিং রাজপুত প্রতিভাধর এবং ভুলে যাওয়া অসম্ভব। এই মামলার শেষ পর্যন্ত এবং তার পরেও আমরা তাকে বাঁচিয়ে রাখব। আমরা ঘটনাটি বন্ধ হতে দিচ্ছি না,” একই রকম বহু আবেগ প্রদর্শন করে বহু ভক্ত তাকে নিয়ে আজ লিখেছেন। তাকে এখনও বহু মানুষ ভুলতে পারেনি। তাকে বহু মানুষ ভালবাসে এখনও। শুধু মাত্র তার অভিনয়ের জন্যই নয়। তার ভাল মনের জন্যেও।







