মহামেডান স্পোর্টিংয় ক্লাবের ইনভেস্টর মার্কিন কোম্পানি তিন বছরের চুক্তিতে যুক্ত হল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহামেডান স্পোর্টিংয় ক্লাবের ইনভেস্টর মার্কিন কোম্পানি তিন বছরের চুক্তিতে যুক্ত হল। কলকাতার দুই দল ইনভেস্টর প্রাপ্তি নিশ্চিত করেছে। যদিও লাল হলুদে একটা সঙ্কট চলছে। তিন বছরের চুক্তিতে মহামেডান স্পোর্টিংয়ে এল ইনভেস্টর মার্কিন কোম্পানি।

আরও পড়ুনঃকরোনায় আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে।

Shamim Ahamed Ads

গতকাল অর্থাৎ সোমবার বাইপাসের ধারে এক হোটেলের অনুষ্ঠানে ওই কোম্পানির সঙ্গে চুক্তিপত্রে সইসাবুদ হয়ে গেল।মার্কেট কিউব নামে ওই সংস্থার একটি শাখাও ভারতে রয়েছে। তবে সংস্থার সদরদপ্তর আমেরিকায়। ভারতে এই কোম্পানি ‘বাঙ্কারহিল’ নামে পরিচিত। তাদের দুই শীর্ষ আধিকারিক আদিত্য রাজ, দীপক কুমার সিং এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন।মহামেডানের সচিব ওয়াসিম আক্রামের হাত ধরেই এই কোম্পানি উৎসাহ দেখিয়েছে কলকাতার নামী ক্লাবে বিনিয়োগের বিষয়ে।

ক্লাব সচিব এদিন জানিয়েছেন, ‘‘আমাদের এবার লক্ষ্য আইএসএল খেলা। তার আগে আমাদের আই লিগের দ্বিতীয় ডিভিশনের চারটি ম্যাচে জিততে হবে।’’মহামেডানে বিনিয়োগকারী যোগদান নিয়েও নানা বিতর্ক হয়েছে। সদস্যরা জানিয়েছিলেন, ক্লাবের ক্ষমতা কখনই কোম্পানির আধিকারিকদের ওপর ছাড়া ঠিক হবে না। এই নিয়ে নানা বিতণ্ডাও হয়। একটা সময় সচিবের পদত্যাগ করার মতো পরিস্থিতি হয়। তারপর সিদ্ধান্ত হয় এই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে ৫০ শতাংশ শেয়ার ছাড়া হবে, বাকিটা থাকবে ক্লাবের।

মহামেডান স্পোর্টিংয় ক্লাবের ইনভেস্টর মার্কিন কোম্পানি তিন বছরের চুক্তিতে যুক্ত হল। মার্কেট কিউব সংস্থার সিইও আদিত্য রাজ জানিয়েছেন, ‘‘১৩০ বছরের পুরনো মহামেডান ক্লাবের সঙ্গে আমরা নাম জুড়তে পেরে গর্ববোধ হচ্ছে। তবে আমরাও আইএসএলে খেলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য বলতে পারেন। তার জন্য যা করার করতে হবে আমাদের।’’এই অনুষ্ঠানে ছিলেন মহামেডান ক্লাবের ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার ও বিধায়ক দীপেন্দু বিশ্বাসও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত