শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তি, গঙ্গাসাগর মেলার রায় পুনর্বিবেচনার আর্জি হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা না করার পক্ষে সওয়াল করেছিলেন অনেকেই। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল মেলা বন্ধ করার জন্যে। কিন্তু, তাতে খুব একটা লাভ হয়নি। শর্তসাপেক্ষে মেলার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। আর এবার গঙ্গাসাগর মেলার রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন ৩ আইনজীবী।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত সুকান্ত কে ফোন মমতার, কুশল কামনা করে পাশে থাকার বার্তা।

গঙ্গাসাগর মেলার রায় পুনর্বিবেচনার একাধিক আর্জি আজ জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। ৩ সদস্যের কমিটিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তি উঠেছে। সব মিলিয়ে রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্যে। রাজ্যের দাবি শুভেন্দু অধিকারীকে সরিয়ে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হোক। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তিনটি মামলা দায়েরের অনুমতি চান ৩ জন আইনজীবী।

পুনর্বিবেচনার আবেদনের ৩ আবেদনকারী হলেন কবিরুল ইসলাম, অজয় কুমার দে ও প্রমোদ ভার্মা। আর ৩ আবেদনকারীর আইনজীবী শুভঙ্কর নাগ, সব্যসাচী চট্টোপাধ্যায় ও রিজু ঘোষাল। মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজ দুপুর ২টোয় মামলার শুনানি হবে। তন সদস্যের কমিটি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরানোর আর্জি জানানো হবে বলে খবর সূত্রের।

শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তি, গঙ্গাসাগর মেলার রায় পুনর্বিবেচনার আর্জি হাইকোর্টে

শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তি, গঙ্গাসাগর মেলার রায় পুনর্বিবেচনার আর্জি হাইকোর্টে
শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তি, গঙ্গাসাগর মেলার রায় পুনর্বিবেচনার আর্জি হাইকোর্টে

উল্লেখ্য, শত আপত্তি সত্বেও মেলার অনুমতি দেয় হাই কোর্ট। তবে তার আয়োজনে হাইকোর্টের সব নির্দেশ মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটিও গঠন করে দেওয়া হয় হাই কোর্টের তরফে৷ সেই তিন সদস্যের কমিটিতে রয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা তাঁর মনোনীত প্রতিনিধি, রাজ্যের বিরোধী দলনেতা বা তাঁর মনোনীত প্রতিনিধি এবং রাজ্যের মুখ্যসচিব বা তাঁর মনোনীত রাজ্য সরকারের কোনও প্রতিনিধি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন